News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তার বেহাল অবস্থা, প্রশাসন নীরব, ক্ষুব্ধ এলাকাবাসী
Image

রাস্তার বেহাল অবস্থা, প্রশাসন নীরব, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷  চুরাইবাড়ি উত্তর ফুলবাড়ী গার্লস হোস্টেল হয়ে ধর্মনগর যাওয়ার রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে৷ তাতে জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন ওই রাস্তায়  চলাচলকারী জনগণ৷

চুরাইবাড়ি বাজার থেকে উত্তর ফুলবাড়ী গার্লস হোস্টেল হয়ে ধর্মনগর যাওয়ার রাস্তাটি বেহাল৷ দীর্ঘ ৬-৭ বছর ধরে রাস্তাটির সংস্কার হচ্ছেনা৷ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার এই সড়কটি পর্যবেক্ষণের জন্য শুধু আধিকারিকরা আসেন, কিন্তু কাজ হয় না৷ মঙ্গলবার পিএমজিএস ওয়াই কুমারঘাট সার্কেলের  ইঞ্জিনিয়ার সহ একটি টিম রাস্তা পরিদর্শনে এলে এলাকাবাসীর প্রশ্ণবানে জর্জরিত হন৷ কেন এই রাস্তার কাজ হচ্ছেনা গ্রামবাসী৷ পরিদর্শনকারী দলের উদ্দেশ্যে তারা বলেন আপনারা বার বার সার্ভে করছেন অথচ কাজ হচ্ছে না কেন৷ 

এই প্রশ্নের উত্তরে আধিকারিকের বক্তব্য, আমরা সরকারকে রিপোর্ট পাঠাই৷ সরকার টাকা দিলে আমরা কাজ ধরতে পারি৷ এলাকার লোকজন তাদের কাছ থেকে কবে কাজ শুরু হবে এমন কোন আশ্বাস না পেয়ে জানালেন তাদের ক্ষোভের কথা৷ বার বার সার্ভে করে রিপোর্ট পাঠালেও রাস্তাটির কাজ কেন হচ্ছে না সেই প্রশ্ন গ্রামবাসীদের৷ এলাকাবাসী বিভিন্ন মাধ্যমে রাস্তা সংস্কারের জন্য সরকারের কাছে আবেদন রেখেছিল, কিন্তু তাতে ইতিবাচক কোন সাড়া মেলেনি৷ রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসী আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে৷

Releated Posts

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top