News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরাখণ্ড: রাষ্ট্রপতি পদে ভোট শুরু, ভোট দিলেন মুখ্যমন্ত্রী
Image

উত্তরাখণ্ড: রাষ্ট্রপতি পদে ভোট শুরু, ভোট দিলেন মুখ্যমন্ত্রী

দেহরাদুন, ১৮ জুলাই ( হি.স.) : সোমবার দেরাদুনের বিধানসভা ভবনে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী সহ বেশ কয়েকজন বিধায়ক ভোট দিয়েছেন। এখানে রাজ্যের ৭০ জন বিধায়ক তাদের ভোট দেবেন। সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।

সোমবার সকাল ১০টা থেকে বিধানসভা ভবনের ৩২১ নম্বর কক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ চলছে। এই গ্যালারিতে বিধায়ক এবং ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মী ছাড়া সকলের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে বিধানসভায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। উত্তরাখণ্ডের সমস্ত বিধায়ক এখানে তাদের ভোট দেবেন, লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা দিল্লিতে তাদের ভোট দেবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে পর্যবেক্ষক এলএইচ চ্যাংসাং পদায়ন করা হয়েছে।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, বিজেপি রাজ্য সভাপতি মদন কৌশিক, সংসদ বিষয়ক মন্ত্রী প্রেম চাঁদ আগরওয়াল, শিক্ষামন্ত্রী ধন সিং রাওয়াত, গণেশ যোশি, অরবিন্দ পান্ডে, বিধানসভার স্পিকার রিতু খান্ডুদি এবং কংগ্রেসের প্রীতম সিং তাদের ভোট দিয়েছেন। অন্য বিধায়করা ভোট দিচ্ছেন।

Releated Posts

বন্যা-কবলিত এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে পথদুর্ঘটনায় আহত কেরলের কংগ্রেস বিধায়ক, স্থিতিশীল অবস্থা

পাথানামথিট্টা, ৫ আগস্ট (আইএএনএস): বন্যা-ত্রাণ ও উদ্ধারকাজ তদারকি করে ফেরার পথে পথদুর্ঘটনায় আহত হলেন কেরলের আরানমুলা কেন্দ্রের কংগ্রেস…

ByByNews Desk Aug 5, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য, ২২ লক্ষ টাকার পুরস্কার ঘোষিত তিন মাওবাদী গ্রেফতার

সেরাইকেলা (ঝাড়খণ্ড), ৫ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসাওয়ান জেলায় যৌথ মাওবাদী দমন অভিযানে মোট ২২ লক্ষ টাকা পুরস্কার ঘোষিত…

ByByNews Desk Aug 5, 2026

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top