News Flash

  • Home
  • দিনের খবর
  • পুঞ্চে নিয়ন্ত্রণরেখার কাছে বিস্ফোরণে মৃত্যু দুই সেনা অফিসারের, আহত ৪ জন জওয়ান
Image

পুঞ্চে নিয়ন্ত্রণরেখার কাছে বিস্ফোরণে মৃত্যু দুই সেনা অফিসারের, আহত ৪ জন জওয়ান

পুঞ্চ, ১৮ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে বিস্ফোরণে প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর দু’জন অফিসার। এছাড়াও বিস্ফোরণে ৪ জন জওয়ান আহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পুঞ্চ জেলার মেন্ধর সেক্টরে কর্তব্য পালনের সময় গ্রেনেড ফেটে মারা গিয়েছেন দু’জন সেনা অফিসার। মৃত জওয়ানদের নাম হল-ক্যাপ্টেন আনন্দ ও নায়েব সুবেদার ভগবান সিং।

রবিবার রাতে পুঞ্চ জেলার মেন্ধর সেক্টরে গ্রেনেড ফেটে বিস্ফোরণ হয়। সেই সময় ডিউটিতে ছিলেন ক্যাপ্টেন আনন্দ ও নায়েব সুবেদার ভগবান সিং-সহ কয়েকজন সেনা জওয়ান। তাঁদের মধ্যে ক্যাপ্টেন আনন্দ ও নায়েব সুবেদার ভগবান সিংয়ের মৃত্যু হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গোহলাদ আপার নিয়ন্ত্রণরেখা এলাকায়।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top