News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেরলে মাঙ্কি পক্সে দ্বিতীয় সংক্ৰমিতের হদিশ, কান্নুরের ওই রোগী হাসপাতালে চিকিৎসাধীন
Image

কেরলে মাঙ্কি পক্সে দ্বিতীয় সংক্ৰমিতের হদিশ, কান্নুরের ওই রোগী হাসপাতালে চিকিৎসাধীন

তিরুবনন্তপুরম, ১৮ জুলাই (হি.স.): ভারতে এবার দ্বিতীয় মাঙ্কি পক্স আক্রান্তের সন্ধান মিলল। কেরলে মাঙ্কি পক্সের দ্বিতীয় পজিটিভ কেস কান্নুর জেলায় নিশ্চিত করা হয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, কান্নুরের ৩১ বছর বয়সী রোগী এখন পারিয়ারাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। বিদেশে মাঙ্কি পক্সের কয়েকটি ঘটনা ধরা পড়ার পর ভারতেও তৈরি হয় আতঙ্ক। কিছু দিন আগেই কেরলেই মাঙ্কি পক্সের প্রথম আক্রান্তের সন্ধান মেলে।

সোমবার দক্ষিণ ভারতের এই রাজ্যেই মাঙ্কি পক্সে দ্বিতীয় আক্রান্তের হদিশ মিলেছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, কান্নুরের ৩১ বছর বয়সী রোগী এখন পারিয়ারাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। রোগীর স্বাস্থ্যের অবস্থা সন্তোষজনক বলে জানা গিয়েছে। তাঁরা সঙ্গে যাঁদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে তাঁদের নজরদারিতে রাখা হয়েছে। মাঙ্কি পক্স সংক্রামক রোগ বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’-এর দেওয়া সংজ্ঞা অনুযায়ী মাঙ্কি পক্স হল এমন একটি ভাইরাস, যা মানবদেহে সংক্রামিত হয়েছে চতুষ্পদদের থেকে। এর উপসর্গ স্মল পক্সের সঙ্গে মেলে।

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top