News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনায় শোকবিহ্বল প্রধানমন্ত্রীর, হতাহতদের আর্থিক সহায়তা ঘোষণা
Image

মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনায় শোকবিহ্বল প্রধানমন্ত্রীর, হতাহতদের আর্থিক সহায়তা ঘোষণা

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): মধ্যপ্রদেশের ধার জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন তিনি। দুর্ঘটনায় মৃতদের পরিজনদের এককালীন আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী দফতর থেকে জানানো হয়েছে, মৃতদের ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।

সোমবার সকালে মহারাষ্ট্র রাজ্য পরিবহন নিগমের একটি বাস ইন্দোর থেকে মহারাষ্ট্রের পুণে-তে যাচ্ছিল, সোমবার সকালে ধার জেলায় খলঘাট সঞ্জয় সেতু থেকে নর্মদা নদীতে পড়ে যায় বাসটি। সকাল ১০টা থেকে ১০.১৫ মিনিটের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় শোকবিহ্বল প্রধানমন্ত্রী। নিখোঁজ রয়েছেন কয়েকজন। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে আমি ও মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেজি কথা বলেছেন। যাঁরা নিখোঁজ তাঁদের সন্ধান চলছে।

Releated Posts

বন্যা-কবলিত এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে পথদুর্ঘটনায় আহত কেরলের কংগ্রেস বিধায়ক, স্থিতিশীল অবস্থা

পাথানামথিট্টা, ৫ আগস্ট (আইএএনএস): বন্যা-ত্রাণ ও উদ্ধারকাজ তদারকি করে ফেরার পথে পথদুর্ঘটনায় আহত হলেন কেরলের আরানমুলা কেন্দ্রের কংগ্রেস…

ByByNews Desk Aug 5, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য, ২২ লক্ষ টাকার পুরস্কার ঘোষিত তিন মাওবাদী গ্রেফতার

সেরাইকেলা (ঝাড়খণ্ড), ৫ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসাওয়ান জেলায় যৌথ মাওবাদী দমন অভিযানে মোট ২২ লক্ষ টাকা পুরস্কার ঘোষিত…

ByByNews Desk Aug 5, 2026

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top