News Flash

Image

গুয়াহাটি রেলস্টেশনে প্রায় ২ কোটি টাকার আফিং সহ গ্রেফতার দুই

গুয়াহাটি, ১৮ জুলাই (হি.স.) : গুয়াহাটি রেলস্টেশনে জিআরপির অভিযানে উদ্ধার হয়েছে ২.০৪২ কেজি ওজনের আফিং। আফিং পাচারের সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিহারের বাসিন্দা অভ্যাস কুমার এবং সুমল কুমার বলে পরিচয় পাওয়া গেছে। জিআরপি থানার ওসি জানান, উদ্ধারকৃত আফিংগুলির বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা হবে।

আজ সোমবার জিআরপি থানার ওসি জানান, নাগাল্যান্ডের ডিমাপুর থেকে দিল্লিগামী ২০৫০৩ নম্বরের রাজধানী এক্সপ্রেসে চড়ে বিহারের উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা ছিল দুই আফিং পাচারকারীর। গতকাল রাতে গুয়াহাটি রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে তালাশি চালিয়ে আফিং সহ তাদের আটক করা হয়। জেরায় স্বীকারোক্তির ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আফিং তথা মাদাক পাচার সংক্রান্ত আরও তথ্য জানতে দুজনকে জেরা করা হচ্ছে, জানান জিআরপি থানার ওসি।

এদিকে মণিপুরের পশ্চিম ইমফল জেলায় একটি ট্ৰাকে তালাশি চালিয়ে ১০ কোটি টাকার আফিং বাজেয়াপ্ত করেছে ওই রাজ্যের পুলিশ। ট্ৰাক থেকে আফিঙের মোট ১৩৮টি প্যাকেট উদ্ধার করা হয়েছে। এগুলির ওজন প্ৰায় ১৩৬.০৩ কিলোগ্ৰাম। আন্তর্জাতিক বাজারে ওই আফিঙের আনুমানিক মূল্য ১০ কোটি টাকা হবে বলে ধারণা করছে পুলিশ।

Releated Posts

‘ওরা জেন জি বা জেন আলফা নয়, আমার কাছে ওরা ‘জেন হোপ’: বন্যা দুর্গত শিশুদের সঙ্গে দেখা করে বললেন হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৫ আগস্ট (আইএএনএস): অসমে বন্যা-কবলিত পরিবারগুলির সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার বলেন, নতুন…

ByByNews Desk Aug 5, 2026

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top