News Flash

  • Home
  • দিনের খবর
  • সংসদের বাদল অধিবেশন শুরু, প্রধানমন্ত্রী বললেন এই সময়কাল অতীব গুরুত্বপূর্ণ
Image

সংসদের বাদল অধিবেশন শুরু, প্রধানমন্ত্রী বললেন এই সময়কাল অতীব গুরুত্বপূর্ণ

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): সূচনা হয়ে গিয়েছে সংসদের বাদল তথা বর্ষাকালীন অধিবেশনের। সোমবার থেকে শুরু হওয়া বাদল অধিবেশন চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত। বাদল অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে এদিন সকালে সংসদ চত্বরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এই সময়কাল অতীব গুরুত্বপূর্ণ। সংসদের সমস্ত সদস্যকে গভীরভাবে চিন্তাভাবনা ও আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “এই অধিবেশন গুরুত্বপূর্ণ কারণ রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন এই অধিবেশনেই হচ্ছে৷ আজ (রাষ্ট্রপতি নির্বাচনের জন্য) ভোট হচ্ছে। এই সময়ের মধ্যেই নতুন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দেশকে দিকনির্দেশনা দেওয়া শুরু করবেন।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “এই সময়কাল খুবই গুরুত্বপূর্ণ। এখন আজাদি কা অমৃত মহোৎসবের সময়কাল। ১৫ আগস্ট এবং আগামী ২৫ বছরের একটি বিশেষ তাৎপর্য রয়েছে – দেশ যখন স্বাধীনতার ১০০ বছর উদযাপন করবে, তখন আমাদের যাত্রা এবং আমরা যে নতুন উচ্চতা অতিক্রম করব তা নির্ধারণ করার জন্য একটি সিদ্ধান্ত নেওয়ার সময় হবে।”

এ বারের অধিবেশন ১৮ দিন চলবে। অধিবেশনের প্রথম দিন সোমবারই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচন ৬ আগস্ট। সংসদের এবারের বাদল অধিবেশনেই সাংবিধানিক দুই পদের নির্বাচনের ভোটগণনা। সংসদের সেন্ট্রাল হলে- নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ ২৫ জুলাই। নির্বাচিত উপ-রাষ্ট্রপতি ১১ আগস্ট শপথ গ্রহণ করবেন। বাদল অধিবেশন শেষ হবে ১২ আগস্ট।

Releated Posts

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top