News Flash

  • Home
  • প্রধান খবর
  • Covid19: দৈনিক সংক্ৰমণ কমে ১৬,৯৩৫; ভারতে কোভিডে মৃত্যু ৫১ জনের, সক্রিয় রোগী ১.৪৪-লক্ষাধিক
Image

Covid19: দৈনিক সংক্ৰমণ কমে ১৬,৯৩৫; ভারতে কোভিডে মৃত্যু ৫১ জনের, সক্রিয় রোগী ১.৪৪-লক্ষাধিক

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা একধাক্কায় অনেকটাই কমে এসেছে, ১৭-হাজারের নীচে নেমে এসেছে আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯৩৫ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৫১ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১.৪৪-লক্ষের গণ্ডি অতিক্রম করেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, রবিবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯৩৫ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১ লক্ষ ৪৪ হাজার ২৬৪-তে পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৮১৫ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৩৩ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৪ লক্ষ ৪৬ হাজার ৬৭১ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ২,০০,০৪,৬১,০৯৫ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৫১ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৫,৭৬০ জন (১.২০ শতাংশ)। রবিবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ১৬,০৬৯ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩০,৯৭,৫১০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৪৭ শতাংশ। ভারতে দৈনিক সংক্রমণের হার বেড়ে ৬.৪৮ শতাংশে পৌঁছেছে।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top