News Flash

  • Home
  • প্রধান খবর
  • High Court:মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট মামলা: বন্ধ খামে হাই কোর্টে রিপোর্ট কেন্দ্রের
Image

High Court:মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট মামলা: বন্ধ খামে হাই কোর্টে রিপোর্ট কেন্দ্রের

কলকাতা, ১৮ জুলাই (হি. স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাট মামলায় সোমবার অবশেষে আদালতে রিপোর্ট জমা দিল কেন্দ্র। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে সোমবার হলফনামা আকারে এই রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্র। পাশাপাশি সিল বন্ধ খামে রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও। তবে ভিডিওগ্রাফি দেওয়া হয়নি।

তিন সপ্তাহ পর মামলার শুনানি।
৪ মার্চ বারাণসী সফরে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজবাদী পার্টির হয়ে নির্বাচনী প্রচার সেরে শুক্রবার বিমানে কলকাতায় ফেরেন তিনি। বিমানটি দুপুর ২টো ২৮ মিনিটে বারাণসী থেকে ওড়ে। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সর্বক্ষণের নিরাপত্তা আধিকারিকরা। কলকাতায় নামার পনেরো মিনিট আগেই বিভ্রাট হয় বিমানটিতে। দমদম বিমানবন্দরে বিমানটি অবতরণের আগে প্রচণ্ড ঝাঁকুনি হয়। দু’দিকে দুলতে দুলতে বিমানটি নেমে আসতে থাকে। এক নিমেষে প্রায় ১০০ মিটার পর্যন্ত নেমে আসে সেটি।
কেন এমনটা ঘটল, তার জন্য যথাযথ তদন্ত চেয়ে রাজ্য সরকারের তরফে চাপ দেওয়া হয় ডিজিসিএ-কে। তদন্ত শুরু হয়। ডিজিসিএ-র প্রাথমিক রিপোর্টে বলা হয়, খারাপ আবহাওয়ার জন্য এটিসি-র অনুমতি নিয়েই বিমানটি নিচে নামানো হয়েছিল। এরপর মামলার শুনানিতে হাই কোর্ট বিস্তারিত রিপোর্ট চায়। তা মুখবন্ধ খামে জমা পড়ল সোমবার।
বিষয়টি নিয়ে ১০ মার্চ আইনজীবী বিপ্লব চৌধুরী কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। মামলাকারীর আবেদন, ২০১৬ সালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানে এ ধরনের বিভ্রাট হয়েছিল। এবারও হল। তাই এর নিরপেক্ষ ও যথাযথ তদন্ত হওয়া উচিত। প্রসঙ্গত, ২০১৬ সালে মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের সময় রাজ্যের তরফে একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করেছিল। বিমানের ভিডিওগ্রাফি তদন্তকারী দলের হাতে তুলে দেওয়ার জন্য এটিসিকে নির্দেশ দেয় নিম্ন আদালত। কিন্তু এখনও সেই ভিডিওগ্রাফি দেওয়া হয়। এমনই অভিযোগ জানিয়েছেন মামলাকারীদের আইনজীবী ফিরোজ এডুলজি। এই মামলার শুনানি আবার ৩ সপ্তাহ পর।

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top