News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Bishalgarh:বিশালগড়ে আইন-শৃঙ্খলার ক্রমাগত অবনতিতে উদ্বিগ্ণ জনগণ
Image

Bishalgarh:বিশালগড়ে আইন-শৃঙ্খলার ক্রমাগত অবনতিতে উদ্বিগ্ণ জনগণ

আগরতলা, ১৭ জুলাই৷৷  বিশালগড়ের  গোল্ড ষ্টার ক্লাবে শনিবার রাতে দুষৃকতীরা হামলা ভাঙচুর ও অগ্ণি সংযোগ এর ঘটনা সংগঠিত করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে ক্লাব সদস্য সহ এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ বিশালগড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থার অফিস ঘর ভাঙচুর সহ নানা অঘটন প্রতিনিয়তই ঘটে চলেছে৷ অথচ পুলিশ এ ধরনের হিংসাত্মক কার্যকলাপ প্রতিহত করতে কঠোর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছে৷ শনিবার রাতেও বিশালগড়ের গোল্ড ষ্টার ক্লাবে কতিপয় দুষৃকতিকারী হামলা ভাঙচুর ও অগ্ণিসংযোগ এর ঘটনা সংঘটিত করেছে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার জনগণের তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ ক্লাব কর্তৃপক্ষের তরফে এ ব্যাপারে অভিযোগ করে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷ এ ব্যাপারে বিশালগড় থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি৷ 

এলাকাবাসীর অভিযোগ, প্রতিনিয়তই বিশালগড় বাজার ও সংলগ্ণ এলাকাগুলিতে নানা হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হচ্ছে৷ শুধু তাই নয়, নেশা কারবারীদের দৌরাত্য তো দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে৷ পুলিশ সবকিছু জেনে শুনেও কঠোর মনোভাব গ্রহণ করছে না বলে অভিযোগ৷ পুলিশের নরম মনোভাবের সুযোগকে কাজে লাগিয়েই এ ধরনের কার্যকলাপ দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে বলেও অভিযোগ৷ শনিবার রাতে গোল্ড ষ্টার ক্লাবে হামলা ভাঙচুরের ঘটনার পর ক্লাব কর্তৃপক্ষের তরফে অভিযোগ করা হয়েছে স্থানীয় কিছু দুর্বৃত্তই এই ঘটনার সাথে জড়িত রয়েছে৷ তাদেরকে খুঁজে বের করে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে বিশালগড়ের গোল্ড ষ্টার ক্লাব ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা৷ ঘটনাকে কেন্দ্র করে এখনও থমথমে এলাকা৷চড়িলাম গোল্ডস্টার ক্লাবে ঢুকে দুষৃকতিরা সব আসবাবপত্র ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়৷ ক্লাবের কর্মকর্তারা জানান হামলাকারীরা ওই এলাকারই৷ তবে সরাসরি কারোর নাম তারা বলতে পারেননি৷ একই রাতে বিজেপির প্রচারসজ্জাও নষ্ট করেছে কে বা কারা৷ এলাকা সূত্রে খবর বিজেপির প্রচারসজ্জা নষ্ট করার পরেই ক্লাবে হামলার এই ঘটনা৷ বিশালগড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর মনোভাব গ্রহণ না করলে আগামী দিনে পরিস্থিতির আরো অবনতি ঘটার যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ এর দায় পুলিশ কোনভাবেই অস্বীকার করতে পারে না৷

Releated Posts

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top