News Flash

  • Home
  • প্রধান খবর
  • দ্রৌপদীকে সমর্থনের আশ্বাস ও পি রাজভরের, সমর্থন চাইতে রায়পুরে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী
Image

দ্রৌপদীকে সমর্থনের আশ্বাস ও পি রাজভরের, সমর্থন চাইতে রায়পুরে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থনের কথা জানাল সুহেলদেব ভারতীয় জনতা পার্টি (এসবিএসপি)। শুক্রবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে বড়সড় ধাক্কা দিয়ে এসবিএসপি-র প্রধান ওম প্রকাশ রাজভর জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবে তাঁর দল।

রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বৈঠকে তাঁকে না ডাকার জন্য অখিলেশ যাদবের ওপর এমনিতেই ক্ষুব্ধ ছিলেন ও পি রাজভর। এই পরিস্থিতিতে শুক্রবার রাজভর জানালেন, রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবে তাঁর দল। একইসঙ্গে রাজভর বলেছেন, তিনি এখনও অখিলেশের সঙ্গে আছেন এবং জোটেও থাকবেন। প্রসঙ্গত, উত্তর প্রদেশ বিধানসভায় সুহেলদেব ভারতীয় জনতা পার্টি (এসবিএসপি)-র ৬ জন বিধায়ক রয়েছেন।

এদিকে, সমর্থন চাইতে শুক্রবার ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে গিয়েছেন দ্রৌপদী মুর্মু। রায়পুরে এদিন দ্রৌপদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং প্রমুখ। অন্যদিকে, দ্রৌপদীকে সমর্থনের আশ্বাস দিয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও। বৃহস্পতিবারই ঝাড়খণ্ড মুক্তিও মোর্চার পক্ষ থেকে সমর্থনের কথা জানানো হয়েছে।

Releated Posts

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top