News Flash

  • Home
  • দেশ
  • Covid19: সংক্ৰমণ ২০-হাজারের ঊর্ধ্বেই; ভারতে কোভিডে ৪৭ জনের মৃত্যু, সক্রিয় রোগী ১.৩৯-লক্ষাধিক
Image

Covid19: সংক্ৰমণ ২০-হাজারের ঊর্ধ্বেই; ভারতে কোভিডে ৪৭ জনের মৃত্যু, সক্রিয় রোগী ১.৩৯-লক্ষাধিক

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে, বাড়তে বাড়তে দেশে ২০-হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে দৈনিক সংক্ৰমণ। বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর সংখ্যাও, সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ০৩৮ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৪৭ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১.৩৯-লক্ষের গণ্ডি অতিক্রম করেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ০৩৮ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১ লক্ষ ৩৯ হাজার ০৭৩-তে পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ২,৯৯৭ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৩২ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৮ লক্ষ ৯২ হাজার ৯৬৯ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ১,৯৯,৪৭,৩৪,৯৯৪ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪৭ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৫,৬০৪ জন (১.২০ শতাংশ)। বৃহস্পতিবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ১৬,৯৯৪ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩০,৪৫,৩৫০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৪৪ শতাংশ। ভারতে দৈনিক সংক্রমণের হার কমে ৪.৪৪ শতাংশে পৌঁছেছে।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top