News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Deputation:আত্মসমর্পণকারী বৈরীদের যৌথ সংগঠন ও রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার ডেপুটেশন জেলা শাসককে
Image

Deputation:আত্মসমর্পণকারী বৈরীদের যৌথ সংগঠন ও রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার ডেপুটেশন জেলা শাসককে

আগরতলা, ১৪ জুলাই৷৷  আত্মসমর্পণকারী বৈরীদের যৌথ সংগঠন ও রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া বৃহস্পতিবার ৪৪ দফা দাবির ভিত্তিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলাশাসকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে৷ আত্মসমর্পণকারী বৈরীদের যৌথ সংগঠন ভারত সরকার এবং ত্রিপুরার সরকারের সঙ্গে চুক্তির ভিত্তিতেই অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল৷ স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সরকার পক্ষে সঙ্গে আত্মসমর্পণকারীদের্ যেসব চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেইসব চুক্তির শর্তগুলি সরকার এখনো পর্যন্ত পূরণ করেনি বলে অভিযোগ৷ 

শর্তগুলি পূরণের দাবিতে আত্মসমর্পণকারী বৈরীদের যৌথ সংগঠন ও রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া আন্দোলনের পথে পা বাড়িয়েছে৷ আন্দোলনের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবের সামনে থেকে মিছিল করে তারা জেলাশাসক অফিসে যায়৷ জেলাশাসক অফিসে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ৪৪ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করে৷ দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, আত্মসমর্পণকারীদের্ বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সেগুলি চুক্তির শর্ত অনুযায়ী অনতিবিলম্বে প্রত্যাহার করে দিতে হবে৷ আত্মসমর্পণকারীদের মামলায় জড়িয়ে হয়রানি করা যাবে না৷ পুনর্বাসনসহ অন্যান্য যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করতে হবে৷ এসব দাবি পূরণে সরকার পক্ষ তালবাহানা করে চলেছে বলে তাদের অভিযোগ৷ বহুবার সরকার পক্ষের কাছে আবেদন নিবেদন জানিয়েও তাদের দাবি পূরণ হয়নি৷ সে কারণে বাধ্য হয়েই তারা বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পশ্চিম ত্রিপুরার জেলা শাসকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে৷ 

আত্মসমর্পণকারী বৈরী সংগঠনের নেতা জয়েন্ট মুভমেন্ট কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট অনন্ত দেববর্মা দাবী সনদ পেশ করতে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট ভাবে হুঁশিয়ারি দিয়েছেন সরকার সরকার পক্ষ যদি অনতিবিলম্বে তাদের দাবি পূরণ না করে তাহলে তারা বিধানসভা অভিযান এবং রাস্তা অবরোধসহ বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবে৷ আত্মসমর্পণকারীরা জানান, ১৯৮৮ এবং ২০০৪ সালে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তি অনুসারে তারা জঙ্গল ছেড়ে শান্তির আহ্বানে সাড়া দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে৷ চুক্তির শর্ত অনুযায়ী অবিলম্বে দাবি পূরণের জন্য তারা সরকারের কাছে অনুরোধ জানিয়েছে৷

Releated Posts

বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির

আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

আগরতলায় প্লাইউড কারখানায় ভারতীয় মানক ব্যুরোর অভিযান, ৭০২টি প্লাইউড জব্দ

আগরতলা, ১২ জুন: ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং মানহীন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় মানক ব্যুরো (বিআইএস)…

ByByReshmi Debnath Jun 12, 2026

বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির

আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…

ByByReshmi Debnath Jun 12, 2026

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top