News Flash

  • Home
  • প্রধান খবর
  • Covid19: সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ২০,১৩৯; ভারতে কোভিডে ৩৮ জনের মৃত্যু, সক্রিয় রোগী ১.৩৬-লক্ষাধিক
Image

Covid19: সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ২০,১৩৯; ভারতে কোভিডে ৩৮ জনের মৃত্যু, সক্রিয় রোগী ১.৩৬-লক্ষাধিক

নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে, বাড়তে বাড়তে দেশে ২০-হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে দৈনিক সংক্ৰমণ। বৃদ্ধি পেয়েছে মৃত্যুর সংখ্যাও, সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৩৯ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩৮ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১.৩৬-লক্ষের গণ্ডি অতিক্রম করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৩৯ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১ লক্ষ ৩৬ হাজার ০৭৬-তে পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৩,৬১৯ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৩১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৩ লক্ষ ৪৪ হাজার ৭১৪ জন প্রাপক, ফলে ভারতে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ১,৯৯,২৭,২৭,৫৫৯ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩৮ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৫,৫৫৭ জন (১.২০ শতাংশ)। বুধবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ১৬,৪৮২ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩০,২৮,৩৫৬ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৪৯ শতাংশ। ভারতে দৈনিক সংক্রমণের হার বেড়ে ৫.১০ শতাংশে পৌঁছেছে।

Releated Posts

ভারত-যুক্তরাজ্য সিইটিএ বাণিজ্যে নতুন দিগন্ত খুলবে, লন্ডনে শিল্প-বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গয়াল

লন্ডন/নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ভারতের শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Jun 27, 2026

কাতারের রাস লাফান দুর্ঘটনা: নিহত ১২ ভারতীয়ের দেহ দেশে ফেরানো সম্পন্ন, হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা

নয়াদিল্লি/দোহা, ২৭ জুন (আইএএনএস): কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ভয়াবহ শিল্প দুর্ঘটনায় নিহত ১২ জন ভারতীয় নাগরিকের সকলের…

ByByNews Desk Jun 27, 2026

রাম মন্দিরের অনুদান তছরুপে তদন্তে নতুন মোড়, পদত্যাগ ট্রাস্টের দুই শীর্ষ কর্তার; বিচারবিভাগীয় হেফাজতে ৮ অভিযুক্ত

লখনউ/অযোধ্যা, ২৬ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের কোটি কোটি টাকার অনুদান তছরুপের অভিযোগে তদন্তে বড় মোড়…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর, নেশাগ্রস্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি: অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top