News Flash

  • Home
  • ত্রিপুরা
  • BJP:১৯ জুলাই বিজেপি মহিলা মোর্চারা কার্যকারিণী বৈঠক
Image

BJP:১৯ জুলাই বিজেপি মহিলা মোর্চারা কার্যকারিণী বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির মহিলা মোর্চার সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে৷ উপলক্ষে আগামী ১৯ জুলাই আগরতলায় নজরুল খোলা ক্ষেত্রে মহিলা মোর্চার কার্যকারনী বৈঠক অনুষ্ঠিত হবে৷ বিধানসভা নির্বাচন হাতেগোনা আর মাত্র ৬ /৭ মাস বাকি৷ এর মধ্যেই ঘর গোছাতে শুরু করেছে শাসকদল বিজেপি৷ বিজেপির মহিলা সংগঠন মহিলা মোর্চা সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হওয়ার লক্ষ্যে উদ্যোগ নিয়েছে৷ আগামী ১৯ শে জুলাই নজরুল কলাক্ষেত্রে মোর্চার কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হচ্ছে৷ বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচনের তৈরি করবে মহিলা মোর্চা৷ নির্বাচনে মহিলা মোর্চার ভূমিকা নিয়েও বিস্তারিত আলোকপাত করা হবে৷ এসব বিষয় নিয়ে বৃহস্পতিবার বিজেপির দলীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়৷ প্রস্তুতির সভায় কার্যকরণী বৈঠক সফল করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান মহিলা মোর্চার সভানেত্রী ঝরনা দেববর্মা৷ আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে বিপুল ভোটে জয়ী করার মধ্য দিয়ে মহিলাদের অধিকার আদায়ের আন্দোলন আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছে মহিলা মোর্চা৷

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top