News Flash

Image

রাষ্ট্ৰপতি পদে দ্ৰৌপদী মুৰ্মুকে ভোট দেবেন অগপর বিধায়ক ও সাংসদ

গুয়াহাটি, ১৪ জুলাই (হি.স.) : আগামী ১৮ জুলাই অনুষ্ঠেয় দেশের রাষ্ট্ৰপতি নিৰ্বাচনে এনডিএ মনোনীত প্ৰাৰ্থী দ্ৰৌপদী মুৰ্মুকে ভোটদান করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিজেপি জোট সরকারের শরিক অসম গণ পরিষদ।

অগপর সভাপতি তথা ক্যাবিনেট মন্ত্ৰী অতুল বরার পৌরোহিত্যে অনুষ্ঠিত দলীয় এক গুরুত্বপূৰ্ণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় গৃহীত এই সিদ্ধান্তের মাধ্যমে দলের সব বিধায়ক ও সাংসদকে এনডিএ প্রার্থী দ্ৰৌপদী মুৰ্মুর সপক্ষে ভোটদান করতে নিৰ্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্ৰপতি পদে দ্ৰৌপদী মুৰ্মুর মতো একজন দক্ষ, সমাজসেবী এবং রাজনৈতিক ক্ষেত্রে পরিপক্ক মহিলা প্ৰাৰ্থীকে মনোনীত করার সিদ্ধান্তকে আন্তরিকতার সঙ্গে স্বাগত জানিয়েছে অসম গণ পরিষদ। আজ এক বিবৃতির মাধ্যমে দলের সাধারণ সম্পাদক তথা বিধায়ক রমেন্দ্ৰ নারায়ণ কলিতা এই খবর জানিয়েছেন।

Releated Posts

শিলচর পুরনিগমের প্রথম নির্বাচনের প্রস্তুতি শুরু, ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা তৈরির সূচি প্রকাশ

গুয়াহাটি, ১২ জুন : অসম রাজ্য নির্বাচন কমিশন (এসইসি) শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এসএমসি) প্রথম নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top