News Flash

Image

Udaipur:উদয়পুরে পাঁচ প্রতারক ধৃত

উদয়পুর, ১৩ জুলাই : মন্দির নগরী উদয়পুরের খিলপাড়া বড়বাড়ি এলাকায় ৫ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে একটি গাড়িও। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বন্ধন ব্যাংকের নাম করে প্রতারণা করতে এসে খিলপাড়া বড়বাড়ি এলাকায় একটি গাড়ি সহ পাঁচ প্রতারককে পুলিশ আটক করেছে।

ঘটনার বিবরণে জানা গেছে, খিলপাড়া বড়বাড়ি এলাকার লোকজনদেরকে বন্ধন ব্যাংকের লোন পাইয়ে দেওয়ার নাম করে এলাকার লোকজনদের কাছ থেকে বিভিন্ন কাগজপত্র সহ অর্থ আদায় করছিল। এমনই অভিযোগ উঠছে পাঁচ প্রতারকের বিরুদ্ধে। এলাকার লোকজনদের সন্দেহ হওয়াতে  পাঁচ প্রতারককে আটক করে রাধা কিশোর পুর থানায় খবর দেওয়া হয়। রাধা কিশোর পুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাঁচ প্রতারক এবং একটি গাড়িকে আটক করে থানায় নিয়ে এসেছে।

ধৃত পাঁচ প্রতারকরা হলেন তাপস দাস, বিশাল ঘোষ, বিকাশ ঘোষ, প্রসেনজিৎ ঘোষ এবং বিজয় চৌধুরী। তাদের বাড়ি আগরতলা হাপানিয়া এলাকায়। জানা গেছে, প্রতিনিয়ত প্রতারণা করে যাচ্ছে ঐ পাঁচ যুবক। পুলিশ সূত্রে খবর, ধৃতদের সাথে আরো কয়েক জন প্রতারক যুক্ত আছে। পুলিশ অন্য প্রতারকদের আটক করার জন্য তদন্ত শুরু করছে। মন্দির নগরী উদয়পুরে দিনদুপুরে প্রতারক আটকের ঘটনায় গোটা খিলপাড়া বড়বাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।এলাকাবাসী থেকে দাবি উঠছে প্রতারকদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা হোক। আর কে পুর থানার পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে প্রতারণার সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top