News Flash

  • Home
  • দেশ
  • Heavy Rain:বৃষ্টি বিপর্যস্ত গুজরাট, মহারাষ্ট্র, এখনও পর্যন্ত ১৩৯ জনের মৃত্যু
Image

Heavy Rain:বৃষ্টি বিপর্যস্ত গুজরাট, মহারাষ্ট্র, এখনও পর্যন্ত ১৩৯ জনের মৃত্যু

নয়াদিল্লি, ১২ জুলাই ( হি.স.) : দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টির কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ভারী বৃষ্টিতে গুজরাট ও মহারাষ্ট্র কার্যত বির্পযস্ত। গুজরাটের অন্তত ৬টি জেলায় বন্যায় স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে। মঙ্গলবার সকালে দিল্লি এনসিআরের কিছু অংশে বৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে ফোনে কথা বলেন এবং পরিস্থিতির খোঁজ নেন। তিনি সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। ২০টিরও বেশি রাজ্যে বৃষ্টি হচ্ছে। গুজরাটে এখনও পর্যন্ত ৬৩ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে বৃষ্টি ও বন্যার কারণে এখনও ৭৬ জন প্রাণ হারিয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন মাত্র ৯ জন। মধ্যপ্রদেশে বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে।

আবহাওয়া দফতরের খবর অনুসারে, দক্ষিণ মধ্যপ্রদেশ, বিদর্ভের কিছু অংশ, উত্তর মধ্য মহারাষ্ট্র, কোঙ্কন এবং গোয়া এবং দক্ষিণ গুজরাটে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। গুজরাট, উপকূলীয় কর্ণাটক, কেরালা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ওড়িশা, তেলেঙ্গানার কিছু অংশ, ছত্তিশগড়ের অবশিষ্ট অংশে বিচ্ছিন্ন ভারী বর্ষণের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ-পূর্ব রাজস্থান, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে বিচ্ছিন্ন ভারী ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top