News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident:পৃথক স্থানে দূর্ঘটনায় নিহত এক, গুরুতর আহত দুই
Image

Accident:পৃথক স্থানে দূর্ঘটনায় নিহত এক, গুরুতর আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ লেম্বুছড়ায় ফিসারি কলেজ সংলগ্ণ এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবকের মন্মান্তিক মৃত্যু হয়েছে৷ গ্রামীণ ব্যাংকের কাছে একটি মারুতি গাড়ির ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়ে দুই যুবক গুরুতর অভাবে আহত হয়েছেন৷ ঘটনার বিবরণে জানা যায় শেখর ঘোষ নামে এক ব্যক্তি লেম্বুছড়া থেকে বাইক নিয়ে আগরতলায় তার বাড়িতে ফিরেছিলেন৷ ফেরার পথে ফিসারি কলেজ সংলগ্ণ এলাকায় একটি দ্রুতগামী গাড়ি এসে বাইককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ গাড়ির ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়ে শেখর ঘোষ নামে ওই ব্যক্তি গুরুতরভাবে আহত হন৷ স্থানীয় লোকজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে যান৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷
এদিকে মঙ্গলবার চরিলাম গ্রামীণ ব্যাংকের সামনে একটি দ্রুতগামী মারুতি গাড়ি এসে একটি বাইককে ধাক্কা দেয়৷ তাতে বাইক নিয়ে ছিটকে পড়ে বিমল দেববর্মা এবং সুরজিৎ দেববর্মা নামে দুই যুবক গুরুতরভাবে আহত হয়৷ স্থানীয়রা আহত দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ এদিকে দুর্ঘটনা গ্রস্থ মারুতি গাড়িটি আটক করেছেন স্থানীয়রা৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মারুতি গাড়ি চালকের দ্রুতগামীতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷ বিশালগড় থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top