News Flash

  • Home
  • দেশ
  • Congress:গুজরাট ও হিমাচলে ভোট তৎপরতা শুরু কংগ্রেসের, দুই রাজ্যে নিযুক্ত পর্যবেক্ষক
Image

Congress:গুজরাট ও হিমাচলে ভোট তৎপরতা শুরু কংগ্রেসের, দুই রাজ্যে নিযুক্ত পর্যবেক্ষক

নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): গুজরাট ও হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের এখনও বেশ কয়েকমাস বাকি, আগেভাগেই এই দুই রাজ্যে ভোট তৎপরতা শুরু করে দিয়েছে কংগ্রেস। গুজরাট ও হিমাচল প্রদেশে নিযুক্ত করা হয়েছে কংগ্রেসের পর্যবেক্ষক। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে গুজরাটে কংগ্রেসের সিনিয়র পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি টি এস সিং দেও এবং মিলিন্দ দেওরাকেও পর্যবেক্ষক করা হয়েছে গুজরাটে নির্বনাচনের জন্য।

অন্যদিকে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে হিমাচল প্রদেশে সিনিয়র পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। শচীন পাইলট এবং প্রতাপ সিং হলেন পর্যবেক্ষক। মঙ্গলবার সর্বভারতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই পর্যবেক্ষক নিযুক্তির বিষয়ে জানানো হয়েছে। গুজরাটে যেমন বড় দায়িত্ব দেওয়া হয়েছে গেহলটকে, তেমনই হিমাচলে গুরু দায়িত্ব পেয়েছেন ভূপেশ বাঘেল।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top