News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Road Block :পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবীতে থালছড়ায় অবরোধ
Image

Road Block :পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবীতে থালছড়ায় অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ পানীয় জল বিদ্যুৎ এবং রাস্তাঘাট সংস্কারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে অমরপুরের ১৮টি ভিলেজের জাতি ও জনজাতি অংশের মানুষ থাল ছড়া বাজারে অমরপুর নতুন বাজার সড়ক অবরোধ করেন৷ মঙ্গলবার অমরপুর আরডি ব্লকের ১৮টি ভিলেজের মানুষজন একত্রিত হয়ে বিভিন্ন দাবিতে একযোগে অমরপুর নতুনবাজার সড়কের থালছড়া বাজারে পথ অবরোধে বসে৷ ঘটনার বিবরণে জানা যায়, অমরপুর আরডি ব্লকের ১৮ভিলেজের রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুতের সমস্যায় দীর্ঘদিন যাবত ভুগছে সাধারন মানুষ৷ বহুবার ব্লকের বিডিও সহ বিধায়ককে জানিয়েও কোনো কাজ হচ্ছে না৷ রাস্তার জীর্ণদশার কারনে মানুষ অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে পারে না৷ নেই পানীয় জলের সুবন্দোবস্ত৷ মঙ্গলবার রাস্তাঘাট, পানীয়জল ,বিদ্যুত সহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে অমরপুর নতুনবাজার সড়কের থালছড়া বাজারে সকাল ৮টা থেকে পথ অবরোধে বসেন স্থানীয়রা৷ দীর্ঘ ৪ ঘন্টা অবরোধ চলার পরে অমরপুরের মহকুমা শাসক, অমরপুর ব্লকের বিডিও এবং অমরপুর বিদ্যুত দপ্তরের আধিকারিকদের মৌখিক আশ্বাসে পথ অবরোধ মুক্ত হয়৷ এই অবরোধের ফলে নিত্যযাত্রীরা সকাল থেকে সমস্যার সন্মুখিন হন৷ প্রচুর যানবাহন আটকে পরে রাস্তায়৷তাতে জনদুভর্োগ  চরম আকার ধারণ করে৷ আন্দোলনকারীরা জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তাদের প্রতিশ্রুতি অনুযায়ী শীঘ্রই পানীয় জল রাস্তা সংস্কার এবং বিদ্যুতের সুবন্দোবস্ত করা না হলে তারা আবারও যেকোনো সময় বৃহত্তর আন্দোলনে শামিল হতে প্রস্তুত৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top