নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন এর উদ্যোগ দুই দিনব্যাপী পৌর নিগমের মেম্বারশিপ ট্রেনিং প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে সোমবার৷ দুদিন ব্যাপী এই কর্মশালার উদ্বোধন করলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত৷ উপস্থিত ছিলেন মেয়র ইন কাউন্সিল স্বপ্ণা সেন সরকার সহ অন্যান্যরা৷ এদের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত জানান, এর আগে এমন ভাবে দুদিনের কর্মশালার আয়োজন করা হয়নি কখনো৷ এইবারে প্রথম এই ব্যাপক আকারে এস এইচ জি গ্রুপের কর্মশালার আয়োজন করা হয়েছে৷ তিনি জানান আগে প্রায় তিনশোর কাছাকাছি এস এইচ জি গ্রুপ ছিল৷ কিন্তু বর্তমান সময়ে ১১১৫ টি এস এইচ জি গ্রুপ রয়েছে এ এম সির আওতায়৷ কিভাবে এই গ্রুপ গুলিকে আরও শক্তিশালী করা যায়, এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে প্রশিক্ষণ দেওয়ার জন্যই এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত৷

SelfHelp Group:স্বসহায়ক গ্রুপ নিয়ে কর্মশালা
Tags:
Releated Posts
ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ
আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…
কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…
বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…
নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…


















