News Flash

  • Home
  • দিনের খবর
  • TMC :ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন না তৃণমূল সাংসদ-বিধায়করা
Image

TMC :ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন না তৃণমূল সাংসদ-বিধায়করা

কলকাতা, ১১ জুলাই (হি .স.) : ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ-সেক্টর ফাইভ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না তৃণমূলের কোনও সাংসদ-বিধায়ক। সোমবার তৃণমূল সূত্রে এমনটাই জানা গিয়েছে।

মেট্রো প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো নিয়ে বিস্তর টানাপড়েন তৈরি হয়। অবশেষে রবিবার জানা যায়, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাবে রেল। সেই সঙ্গে ওই এলাকার সাংসদ ও বিধায়কদেরও আমন্ত্রণ জানানো হবে। সেই পর্যায়ে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে যায় মেট্রো রেলের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র।

উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও বেলেঘাটার বিধায়ক পরেশ পালকে আমন্ত্রণ জানানো হয়। সকলেই শাসকদল তৃণমূলের প্রতীকে নির্বাচিত প্রতিনিধি। আমন্ত্রিত কোনও ব্যক্তিই এ বিষয়ে মুখ খুলতে নারাজ। কিন্তু তৃণমূল সূত্রে খবর, দলের কোনও সাংসদ বা বিধায়ক ওই অনুষ্ঠানে যাবেন না। কেন তাঁরা মেট্রো প্রকল্পের উদ্বোধনে যাবেন না, তা নিয়ে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

তবে পশ্চিমবঙ্গের রাজনীতির কারবারিদের মতে, যে ভাবে একেবারে শেষ লগ্নে মেট্রো প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে রেল কর্তৃপক্ষ, তাতে খুশি নন তৃণমূলের জনপ্রতিনিধিরা। তাই দল হিসেবে তৃণমূল ওই অনুষ্ঠান বয়কট করছে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, আমন্ত্রণ পেলেও মুখ্যমন্ত্রীও মেট্রোর অনুষ্ঠানে যাবেন না। কারণ, তিনি দুপুরের বিমানে উত্তরবঙ্গে গিয়েছেন।

সোমবার মেয়র ফিরহাদ হাকিম বলেন, এটা একটা অসভ্যতা। মুখ্যমন্ত্রীর বাড়িতে রবিবার রাতে একটা কার্ড ছুড়ে ফেলে আসা হয়েছে। প্রোটোকল অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রীর থেকেও উপরে মুখ্যমন্ত্রীর নাম রাখা উচিত। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা উচিত ছিল, তিনি কবে সময় দিতে পারবেন। তা না করে মুখ্যমন্ত্রী, মেয়র এবং অনেকের নামে কার্ড ছুড়ে দিয়ে আসা হয়েছে। আমরা এতটা লালায়িত নয় যে, সেখানে যেতেই হবে। মেয়র বলেন, আমাদের অপমান করা মানে রাজ্যের মানুষকে অপমান করা। আমরা যাচ্ছি না। মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে রবিবারই কলকাতায় এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সোমবার হাওড়া স্টেশন থেকে ভার্চুয়াল মাধ্যমে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো প্রকল্পের সূচনা করবেন তিনি।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top