News Flash

  • Home
  • প্রধান খবর
  • Vijay Mallya :তথ্য গোপন ও অবমাননায় ৪ মাসের জেল মালিয়ার, ২ হাজার টাকা জরিমানা করল শীর্ষ আদালত
Image

Vijay Mallya :তথ্য গোপন ও অবমাননায় ৪ মাসের জেল মালিয়ার, ২ হাজার টাকা জরিমানা করল শীর্ষ আদালত

নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার বিরুদ্ধে সাজা ঘোষণা করল সুপ্রিম কোর্ট। ২০১৭ সালে আদালত থেকে তথ্য গোপন এবং আদালত অবমাননার দায়ে দোষীসাব্যস্ত বিজয় মালিয়াকে ২ হাজার টাকা জরিমানা এবং ৪ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট সোমবার জানিয়েছে, জরিমানা সময়মতো জমা না হলে বিজয় মালিয়াকে আরও দু’মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। যদিও ঋণ খেলাপ করে আপাতত বিদেশে ঘাঁটি গেড়ে বসে আছেন ব্যবসায়ী বিজয় মালিয়া।

সুপ্রিম কোর্ট আরও জানায়, নির্দেশ অগ্রাহ্য করে সন্তানদের বিপুল পরিমানে অর্থ পাঠিয়েছেন বিজয় মালিয়া। এ দিকে তাঁকে ৬,২০০ কোটির টাকারও বেশি ব্যাঙ্ক ঋণ পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। বার বার নির্দেশ অমান্য করেও কোনও অনুশোচনা নেই ব্যবসায়ীর। তাই এই সাজা ঘোষণা করা হল। আগামী চার সপ্তাহের মধ্যে সুদের সঙ্গে ৪০ মিলিয়ন মার্কিন ডলার জমা দিতে বলেছে সর্বোচ্চ আদালত। প্রসঙ্গত, ২০১৭ সালে বিজয় মালিয়াকে আদালতের আদেশ লঙ্ঘন করে নিজের সন্তানদের কাছে ৪০ মিলিয়ন মার্কিন ডলার পাঠানোর বিষয়ে আদালত থেকে তথ্য গোপনের জন্য আদালত অবমাননার জন্য দোষী সাব্যস্ত করেছিল সুপ্রিম কোর্ট।

Releated Posts

ভোগাপুরমে অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

বিশাখাপত্তনম, ১ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরমে নির্মিত অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক গ্রিনফিল্ড…

ByByNews Desk Aug 1, 2026

যন্তর মন্তরের ঘটনার পর তরুণদের ক্ষমা করলেন প্রধানমন্ত্রী, ‘বিপথগামী’ সন্তানদের সঠিক পথ দেখানোর আহ্বান

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তাঁর সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় যন্তর মন্তরের…

ByByNews Desk Aug 1, 2026

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top