News Flash

  • Home
  • প্রধান খবর
  • CoVid:করোনার বাড়বাড়ন্ত বাড়াচ্ছে চিন্তা, মাস্কে অনীহাও বৃদ্ধি পাচ্ছে উপর্যুপরি
Image

CoVid:করোনার বাড়বাড়ন্ত বাড়াচ্ছে চিন্তা, মাস্কে অনীহাও বৃদ্ধি পাচ্ছে উপর্যুপরি

কলকাতা, ১১ জুলাই (হি.স.): মাসখানেক আগেও করোনার বিশেষ কোনও দাপট ছিল না পশ্চিমবঙ্গে, করোনা-মুক্ত হওয়ার দিকে ক্রমেই এগিয়ে যাচ্ছিল বঙ্গভূমি। কিন্তু, প্রায় এক সপ্তাহ ধরে করোনার সংক্রমণ ক্রমেই ঊর্ধ্বমুখী, সংক্রমণের ঊর্ধ্বমুখী লেখচিত্র, ক্রমাগত সচেতনতা প্রচার সত্ত্বেও মাস্ক ছাড়াই পথেঘাটে ঘুরে বেড়াচ্ছেন বহু মানুষ। লোকাল ট্রেন হোক অথবা মেট্রো, বাস হোক অথবা অটো প্রায় সর্বত্রই মাস্ক ছাড়া ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে একশ্রেণীর মানুষকে।

এত গেল শহরের কথা, শহরতলি ও গ্রামবাংলাতেও একই ছবি ধরা পড়ছে। মাস্কহীন টোটো চালক, যাত্রীদের মুখেও মাস্ক নেই, মোটরভ্যান চালক, সাইকেল আরোহী, পথচারীদের কারও মুখে মাস্ক দেখা যাচ্ছে না। প্রশ্ন করতেই নানা ‘অজুহাত’ শোনা যায় তাঁদের মুখ থাকে। কিন্তু, করোনা তো আর কোনও অজুহাত শুনবে না, এই সুযোগেই তো নিজের দৌরাত্ম্য বাড়িয়ে চলেছে সে। শুধু যানবাহন নয়, বিভিন্ন বাজারেও দেখা যাচ্ছে একই পরিস্থিতি। এই পরিস্থিতিতে প্রশাসনকে ফের শক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে নাগরিক সমাজ।

করোনার জন্য মাস্ক পরা এখন ভারতীয় সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছে, তা বলাইবাহুল্য। কিন্তু এখন রাজনৈতিক নেতা-মন্ত্রী থেকে বিশিষ্ট ব্যক্তিত্বদের একটি অংশের মধ্যেই ঠিক ভাবে মাস্ক ব্যবহারে অনীহা দেখা যাচ্ছে। সাধারণ মানুষ তো দূরের কথা। কোভিড এখনও যে যায়নি, তা টের পাওয়া যাচ্ছে বিগত কিছু দিন ধরে। রাজ্য তথা সমগ্র দেশেই করোনার সংক্ৰমণ বাড়ছে। ভিড় বাড়ছে হাসপাতালে, এই পরিস্থিতিতে একটাই স্বস্তির বিষয় হল মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণেই রয়েছে। চিকিৎসকেরা স্পষ্ট জানাচ্ছেন, আক্রান্ত হওয়ার মূল কারণ হল, মাস্ক খুলে ঘুরে বেড়ানো এবং কোভিড বিধিকে মেনে না চলা। তাঁদের কথায়, করোনা ভাইরাস ছড়ায় ড্রপলেটের মাধ্যমে। সেখানে সব থেকে বড় রক্ষাকবচ মাস্ক।

Releated Posts

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026

রাজৌরিতে এলওসি-র কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণ, জেসিও-সহ আহত ৪ সেনাকর্মী

জম্মু, ১৬ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় মঙ্গলবার একটি দুর্ঘটনাজনিত ল্যান্ডমাইন বিস্ফোরণে…

ByByNews Desk Jun 16, 2026

শুধু অস্থায়ী সদস্যপদ বাড়ানোর প্রস্তাব খারিজ ভারতের, নিরাপত্তা পরিষদ সংস্কার তা হলে ‘ব্যর্থতার কাছাকাছি’ হবে: রাষ্ট্রসংঘে ভারত

রাষ্ট্রসংঘ, ১৬ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-এর সংস্কার নিয়ে চলমান আলোচনায় শুধুমাত্র অস্থায়ী সদস্যপদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে কার্যত…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top