ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই।। জিরানিয়ায় আয়োজিত শুক্লা স্মৃতি ভলিবল প্রতিযোগিতায় তিনটি দল চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিএসএফ, দশরথ দেব হোস্টেল এবং টিম হুরজলায় চূড়ান্ত পর্যায়ে নকআউট পদ্ধতিতে খেলার ছাড়পত্র পেয়েছে। এর থেকেই চ্যাম্পিয়ন ও রানার্স-আপ খেতাব জয়ী দল ঘোষিত হবে। উত্তেজনাপূর্ণ খেলায় হুরজলায় ২৫-১৭ ও ২৫-২২ পয়েন্টে অর্থাৎ ২-০ সেটে খোয়াই জুনিয়র দলকে পরাজিত করে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অপর খেলায় টিম হুরজলায় ২৫-২২, ১৪-২৫ এবং ২৫-২২ পয়েন্টে অর্থাৎ ২-১ সেটে গামছাকোবরা প্লে সেন্টারকে হারিয়েছে। উত্তেজনাপূর্ণ খেলায় বিএসএফ ২৫-২০ ও ২৫- ১৫ পয়েন্টে অর্থাৎ ২-০ সেটে খোয়াই সিনিয়র দলকে পরাজিত করেছে। অপর খেলায় খোয়াই জুনিয়র দল আবার ২৫-২৩ ও ২৫-১৪ পয়েন্টে অর্থাৎ ২-০ সেটে আস্তাবল দিল্লা বাদল দলকে পরাজিত করেছে। অপর ম্যাচে দশরথ দেব হোস্টেল দল ২৫-১৮, ২৫-২২ ও ২৫-২১ পয়েন্টে অর্থাৎ ২-১ সেটে গামছাকোবরা দলকে হারিয়ে চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে।

Volleyball :জিরানিয়ায় শুক্লা স্মৃতি ভলিবল টুর্নামেন্ট জমজমাট
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















