News Flash

  • Home
  • খেলা
  • Madhupur:দশরথ দেব গুডমর্নিং ক্লাবের ফুটবলে মধুপুর এফ.সি চ্যাম্পিয়ন, পল্টু সেরা
Image

Madhupur:দশরথ দেব গুডমর্নিং ক্লাবের ফুটবলে মধুপুর এফ.সি চ্যাম্পিয়ন, পল্টু সেরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই।। দুর্দান্ত জয় ছিনিয়ে মধুপুর ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। দশরথ দেব গুড মর্নিং ক্লাব আয়োজিত ফাইভ-এ-সাইড নকআউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আয়োজকদের ৩-০ গোলে হারিয়ে মধুপুর এবং.সি চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নিয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের পক্ষে পল্টু চৌধুরী দুটি এবং রাজীব সাধন জমাতিয়া একটি গোল করেন। আয়োজকদের সন্তুষ্ট থাকতে হয়েছে রানার্স খেতাব নিয়ে। এর আগে প্রথম সেমিফাইনালে দশরথ দেব গুড মর্নিং ক্লাব প্রতিপক্ষ উদীয়মান সংঘ-কে হারিয়ে ফাইনালে ওঠে। দ্বিতীয় সেমিফাইনালে মধুপুর ফুটবল ক্লাব ৩-১ গোলে মাস্টারদা সূর্য সেন ক্লাবকে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র পায়। দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে দুদিন ব্যাপী ২৫ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট আজ শেষ হয়েছে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি রক্তিম সাহা ও তাপস দেবনাথ। ফাইনাল ম্যাচের শেষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। ম্যান অফ দ্য ম্যাচ, সেরা ফুটবলার এবং সর্বোচ্চ গোলদাতা হিসেবে পল্টু চৌধুরী, অনন্ত কিশোর জমাতিয়া, প্রীতম সরকার এবং এলেক্স ডার্লং-কে ব্যক্তিগত প্রাইজমানি ও ট্রফিতে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি তথা ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী, সচিব সুপ্রভাত দেবনাথ, আয়োজক ক্লাবের সভাপতি গৌতম ব্যানার্জি, সম্পাদক শান্তিপদ (স্বপন) দে প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার স্পন্সরের বিষয়ে সভাপতি গৌতম ব্যানার্জি এবং প্রাক্তন সভাপতি বীরুপাক্ষ চৌধুরী প্রমূখ অকৃত্রিমভাবে এগিয়ে আসায় ক্লাবের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top