News Flash

Image

Assam:কারবি আংলঙে ট্ৰাকের ধাক্কায় স্ত্রী ও শিশুসন্তান সহ হত তিন

ডিফু (অসম), ১০ জুলাই (হি.স.) : সিমেন্ট বোঝাই ট্ৰাকের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনা আজ রবিবার কারবি আংলং জেলা সদর ডিফুর বিড়লা পয়েন্টে সংঘটিত হয়েছে।

জানা গেছে, তীব্ৰ বেগে সিমেন্ট বোঝাই ট্ৰাকটি আচমকা একটি স্কুটারে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। স্কুটিতে চড়ে স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে কোথাও যাচ্ছিলেন পুরুষ চালক। ধাক্কায় তিনজনেই মুখ থুবড়ে পড়লে ট্রাকের নীচে চলে যান। এই খবর লেখা পর্যন্ত দুটি মৃতদেহ ট্রাকের নীচে রয়েছে বলে প্রাপ্ত খবরে প্রকাশ।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় ডিফু সদর থানার পুলিশ। তাঁরা একটি মৃতদেহ উদ্ধার করলেও বাকি দুটি মৃতদেহ ট্রাকের নীচ থেকে উদ্ধারের চেষ্টা করছে। নিহতদের নামধাম এখনও জানা যায়নি।

Releated Posts

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026

অসমের ৩৯ লক্ষ মহিলা উদ্যোক্তাকে লাভজনক ব্যবসা গড়ে তুলতে ক্ষমতায়ন করা হচ্ছে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): অসমে মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। প্রায় ৩৯ লক্ষ…

ByByNews Desk Aug 11, 2026

এফসিআরএ সংশোধনী নিয়ে মেঘালয়ে কংগ্রেসের প্রতিবাদ, চার্চ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে উদ্বেগ

 শিলং, ১০ আগস্ট  : ভারতীয় জাতীয় কংগ্রেস-এর মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন  সংশোধনীর প্রতিবাদে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাধীনতার চেতনায় ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালি, ইম্ফলে পতাকা উড়িয়ে সূচনা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১০ আগস্ট (আইএএনএস): দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে সোমবার ইম্ফল পূর্ব…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top