News Flash

  • Home
  • বিদেশ
  • South Africa:দক্ষিণ আফ্রিকার বারে বন্দুকবাজের হামলা, মৃত ১৪
Image

South Africa:দক্ষিণ আফ্রিকার বারে বন্দুকবাজের হামলা, মৃত ১৪

জোহানেসবার্গ, ১০ জুলাই ( হি.স.) : এবার বন্দুকবাজের তাণ্ডব দক্ষিণ আফ্রিকাতে। বারে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে একাধিক ব্যক্তিকে খুন করে এক বন্দুকবাজ।

জানা গিয়েছে, জোহানেসবার্গের সোয়েটো টাউনশিপের একটি বারে ঢুকে হত্যালীলা চালায় ওই বন্দুকবাজ। ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়।হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও ২ জন মারা যান। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। এই ঘটনায় আহত ১১ জনকে হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। পুলিস জানিয়েছে, তিনজনের অবস্থা গুরুতর।
রাজধানী জোহানেসবার্গের কাছে ওই বারে তখন পার্টি চলছিল। আচমকা গুলির শব্দে সেখানে আতঙ্ক ছড়ায়। পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ১২টা নাগাদ তাদের কাছে খবর আসে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, একাধিক ব্যক্তি গুলি চালিয়েছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনার বিবরণ জানতে চাইছে পুলিশ।

Releated Posts

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026

কলকাতায় জাপানের প্রতিমন্ত্রী, বাংলায় বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. কুনিমিৎসু আয়ানো ১০ থেকে ১৩ সেপ্টেম্বর কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা…

ByByNews Desk Sep 15, 2026

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top