News Flash

  • Home
  • প্রধান খবর
  • BSF:ঈদ উপলক্ষ্যে করিমগঞ্জে বাংলাদেশ সেনাদের সঙ্গে মিষ্টি বিনিময় বিএসএফ-এর
Image

BSF:ঈদ উপলক্ষ্যে করিমগঞ্জে বাংলাদেশ সেনাদের সঙ্গে মিষ্টি বিনিময় বিএসএফ-এর

করিমগঞ্জ (অসম), ১০ জুলাই (হি.স.) : ঈদ-উদ-জোহা বা ঈদুল আযহা উপলক্ষ্যে আজ রবিবার করিমগঞ্জের সুতারকান্দি আন্তর্জাতিক সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানদের মিষ্টি খাইয়েছেন বিএসএফ-এর জওয়ানরা।

আজ সকালে দক্ষিণ অসমের করিমগঞ্জ জেলার সুতারকান্দি শুল্ক বন্দর এবং বাংলাদেশের সিলেট জেলার শেওলা শুল্ক বন্দরের জিরো পয়েন্টে ভারতীয় সীমান্ত বাহিনীর সেনারা বাংলাদেশের বর্ডার গার্ড জওয়ানদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে ঈদ-উদ-জোহার শুভেচ্ছা বিনিময় করেছেন।

ভারত ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য বিশেষ উপলক্ষ এবং উৎসব যেমন দীপাবলি, হোলি, দুর্গাপূজার সময় বরাবর মিষ্টির আদান-প্রদান চলে এই সীমান্তে। কার্যকরভাবে আধিপত্য বজায় রেখে সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে বিএসএফ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ ধরনের কার্যক্রম শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top