News Flash

Image

GB Hospital :আবারও জিবি হাসপাতালে চুরি

আগরতলা, ৯ জুলাই :  আবারো জিবিপি  হাসপাতালে চিকিৎসা করতে আসা এক রোগীর মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শনিবার হাসপাতাল চত্তরে৷ জানা যায় আড়ালিয়া এলাকার বাসিন্দা গৌরাঙ্গ সাহা নামে এক ব্যক্তি শারীরিক অসুস্থতা নিয়ে জিবিপি হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷  কিন্তু  গতকাল রাতের কোনো একসময় রোগীর অলক্ষ্যে মোবাইলটি চুরি করে নিয়ে যায় চোর৷  ওয়ার্ড এর ভেতর থেকে রোগীর বিছানা থেকে মোবাইলটি চুরি করে নিয়ে যায়৷ বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বেসরকারি নিরাপত্তা কর্মী এবং পুলিশকে জানানো হয়েছে৷ হাসপাতালের ভেতরে এই ধরনের চুরিকান্ড সংঘটিত হচ্ছে প্রায়শই৷ নীরব হাসপাতাল কর্তৃপক্ষ৷ রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল থেকে নিয়ম করে প্রতিদিন চুরি কাণ্ডের ঘটনা উঠে আসায় প্রশ্ণ দেখা দিচ্ছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে৷ 

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top