News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘আগে জানলে দ্রৌপদীকে সমর্থন করা যেত’, মমতার পাশে দাঁড়িয়ে দাবি যশবন্তের
Image

‘আগে জানলে দ্রৌপদীকে সমর্থন করা যেত’, মমতার পাশে দাঁড়িয়ে দাবি যশবন্তের

কলকাতা, ৯ জুলাই ( হি.স.) : রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই সুর মেলালেন বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা। আগে জানা থাকলে এনডিএ’র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকেই সর্বসম্মতিক্রমে প্রার্থী করা যেতে পারত বলেই মত তাঁর। যশবন্ত সিনহার এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই জল্পনা তুঙ্গে। বিরোধী ঐক্য কি তবে ‘দুর্বল’ হয়ে পড়ছে, প্রশ্ন রাজনৈতিক মহলের।

রাইসিনা হিলসের পরবর্তী বাসিন্দা বেছে নিতে দুই শিবির দুই প্রার্থীকে মনোনীত করেছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরের প্রার্থী পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি দ্রৌপদী মুর্মু। শিক্ষকতা ছাড়াও একাধিক রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপালও।
আর ১৭ বিরোধী দলের ঐক্যমত্যের ভিত্তিতে মনোনীত অভিজ্ঞ রাজনীতিক, প্রাক্তন মন্ত্রী যশবন্ত সিনহা। প্রসঙ্গত, যশবন্ত বিজেপিতেই ছিলেন দীর্ঘদিন। ২০১৯ সালে বিজেপির সঙ্গে সম্পর্ক ছেদ। ২০২১ সালে তিনি তৃণমূলে যোগ দেন। তবে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার পর তৃণমূলের সমস্ত পদ ছেড়ে দেন। তাঁর হয়ে জোরকদমেই প্রচারে নেমেছে তৃণমূল-সহ বিজেপি বিরোধী দলগুলি।

এদিকে, দ্রৌপদী মুর্মুকে ভোটদানের আরজি জানিয়ে বাংলার সাংসদদের চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। চিঠির বয়ান নিয়ে হইচই কম হয়নি। বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় শুভেন্দুকে খোঁচা দিতেও ছাড়েননি।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top