News Flash

  • Home
  • ত্রিপুরা
  • NSUI:কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন করার দাবী জানাল এনএসইউআই
Image

NSUI:কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন করার দাবী জানাল এনএসইউআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ রাজ্যের কলেজগুলিতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করা এবং বিরোধী দলের ছাত্রসংগঠনের ওপর শাসকদলের ছাত্র সংগঠনের হামলা বন্ধ  করে কলেজগুলিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে ছাত্র সংগঠন এন এস ইউ আই৷
বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত করা হয়নি৷ ছাত্র সংসদগুলো জবরদখল করে রাখা হয়েছে৷ বহিরাগতরা ছাত্র সংসদে নৈরাজ্য স্থাপন করছে৷ শাসকদলের অনুগত ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এ ধরনের নৈরাজ্য চালাচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্র সংগঠন এন এস ইউ আই৷ শুক্রবার প্রদেশ সভাপতি সাংবাদিক সম্মেলনে শাসক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে সরব হন৷ তিনি জানান কৈলাশহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে শাসক দলের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিরোধী দলের ছাত্র সংগঠন এনএসইউআই এর দুই ছাত্রকে বেধড়ক মারধর করেছে৷ এ ধরনের ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এন এস ইউ আই৷ এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷ সংগঠনের রাজ্য সভাপতি অভিযোগ করেছেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন করা হচ্ছে না৷ বিরোধী দলের ছাত্র সংগঠন ও ছাত্রছাত্রীদের অধিকার হরণ করার লক্ষ্যেই এ ধরনের কৌশল না হয়েছে৷ অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করার দাবিতে এনএসইউআই শীঘ্রই হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বলে জানিয়েছেন৷ রাজ্যের কলেজগুলিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য এনএসইউআই এর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top