News Flash

  • Home
  • বিদেশ
  • London:লন্ডনের রাস্তায় অভিনব জন্মদিন পালন মহারাজের

London:লন্ডনের রাস্তায় অভিনব জন্মদিন পালন মহারাজের

লন্ডন, ৮ জুলাই (হি.স.) : স্ত্রী ডোনা, কন্যা সানাকে নিয়ে লন্ডনের রাস্তায় হিন্দি গানের সঙ্গে নেচে অভিনব জন্মদিন পালন করলেন প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবারই ৫০ পূর্ণ করলেন মহারাজ।

সাধারণত জন্মদিন বেহালার বাড়িতেই কাটান সৌরভ। তবে এ বার লন্ডনে মেয়ের সঙ্গে এই বিশেষ দিন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। কাকতালীয় হলেও, এই মুহূর্তে লন্ডনে রয়েছেন ভারতীয় ক্রিকেটের অনেক রথী-মহারথী। শচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিংহ ধোনি, হরভজন সিংহরা সবাই রয়েছেন। শচিনের সঙ্গে সৌরভের দেখা হলেও বাকিদের সঙ্গে দেখা হয়েছে বলে খবর নেই। বোর্ড সচিব জয় শাহ, বোর্ড কর্তা রাজীব শুক্লরাও লন্ডনে রয়েছেন। এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছে ভারতীয় দল। ফলে সৌরভের প্রাক্তন সতীর্থ রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণও আছেন ইংল্যান্ডের রাজধানীতে। কলকাতা থেকে সস্ত্রীক গিয়েছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও। তবে জাতীয় দলের সঙ্গে থাকার কারণে দ্রাবিড়, লক্ষ্মণের সঙ্গে সৌরভের দেখা হওয়ার সম্ভাবনা কম। তবে শুভেচ্ছা বার্তা নিশ্চয়ই পেয়েছেন। বোর্ডের তরফে একটি পার্টি দেওয়া হয়। সেখানে ছিলেন বিভিন্ন খ্যাতনামী ব্যক্তিরা।–

Releated Posts

অভিন্ন লক্ষ্যসম্পন্ন দেশগুলিকে হুমকির মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান জয়শঙ্করের

রাষ্ট্রসংঘ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য রয়েছে এমন দেশগুলিকে ‘চোক পয়েন্ট’, আধিপত্য ও সরবরাহে বিঘ্ন সৃষ্টির…

ByByNews Desk Sep 22, 2026

ফরিদপুরে হিন্দু মন্দিরে চুরি, কালী প্রতিমা-সহ একাধিক ধর্মীয় সামগ্রী খোয়া গেল

ঢাকা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে হিন্দু ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই ফরিদপুর শহরের উত্তর কালীবাড়ি মন্দির থেকে…

ByByNews Desk Sep 21, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top