News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হাসপাতালে মৃত্যু হল গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের
Image

হাসপাতালে মৃত্যু হল গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের

টোকিও, ৮ জুলাই ( হি.স.) : আততায়ীর গুলিতে প্রাণ হারালেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতার সময় আচমকা গুলি চালানো হয়। তাঁর বুকে গুলি লাগে বলে খবর। গুলিবিদ্ধ হওয়ার পরই লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ হওয়ার পর হৃদরোগে আক্রান্ত হন শিনজো। আবের মৃত্যুতে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা শোকবার্তা জানিয়েছেন।জাপানের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী ছিলেন শিনজো। ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি।

জাপানের বর্তমান প্রধানমন্ত্রী বলেন, ‘এই হত্যাকাণ্ডের গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। দেশের মানুষকে এই অবস্থায় শান্ত থাকার বার্তা দিয়েছেন তিনি।’ যুদ্ধ-পরবর্তী জাপানের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শিনজো। ২০১২ সাল থেকে ২০২০ পর্যন্ত টানা ৮ বছর এবং তার আগে ২০০৬ থেকে ২০০৭ পর্যন্ত আবে জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় ২০২০-এর আগস্টে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। শিনজোর পিতামহ নোবুসুকে কিশিও ১৯৫৭ থেকে ১৯৬০ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। শিনজোর বাবা শিনতারো ১৯৮২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত জাপানের বিদেশমন্ত্রীর দায়িত্ব সামলেছেন।

Releated Posts

এডিসিতে নিয়োগ ও আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ গণমুক্তি পরিষদের, শিলংয়ে বাড়ি লিজ নিয়ে প্রশ্ন রাধাচরণ দেববর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি-এর প্রশাসনিক কার্যকলাপ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গণমুক্তি পরিষদ।…

ByByReshmi Debnath Jul 28, 2026

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর সূচনা, আট মাসব্যাপী কর্মসূচির ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘সম্প্রীতি সংকল্প অভিযান’…

ByByReshmi Debnath Jul 28, 2026

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

ত্রিপুরা সরকার ও এনএসই-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, আর্থিক সচেতনতা ও শিল্পোন্নয়নে নতুন দিগন্ত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুলাই: মূলধন বাজারে প্রবেশের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির এক অধ্যায়ের সূচনা করে আজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সাথে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026
Scroll to Top