News Flash

Image

Death:দূর্ঘটনায় গাড়ি চালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ ফের যান দুর্ঘটনা রাজ্যে৷ দুটি গাড়ির মুখোমখি সংঘর্ষে মৃত্যু একজনের৷ ঘটনা সিপাহীজলা ডামেলাকুচি এলাকায়৷ জানা গেছে দুটি ট্রিপার গাড়ি একটি আরেকটির অভিমুখে আসছিল৷ তখনই একটি গাড়ির ব্রেক ফেল হয়ে গাড়িটি সোজা খাদে পড়ে যায়৷ ওই গাড়ির চালক কমল দেবনাথ এবং মোখলেস মিয়া গুরুতর আহত হয়েছেন ঘটনায়৷ প্রত্যক্ষদর্শীরা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়৷ তবে জিবিপি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুখলেস মিয়াকে মৃত বলে ঘোষণা করেছে৷ এদিকে, দেশ হারালো আরো এক  জওয়ানকে৷ পাঞ্জাবে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই জওয়ানের৷ মৃত জওয়ানের নাম সঞ্জয় সূত্রধর (৩১)৷ তার বাড়ি কমলপুর মরাছড়া বাজার এলাকায়৷ তার মৃত্যুর খবর এসে পৌঁছতেই পরিবারের শোকের ছায়া নেমে এসেছে৷ কান্নায় ভেঙে পড়েছেন পরিবার পরিজনেরা৷ সেখানকার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে৷ সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকেরা৷ তার দেহ নিয়ে আসা হবে রাজ্য৷

Releated Posts

স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

বিশালগড়ের মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র, আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার

বিশালগড়, ২২ সেপ্টেম্বর: বিশালগড় হাই মাদ্রাসা, করইমুড়া থেকে তিন ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মাদ্রাসা…

ByByReshmi Debnath Sep 22, 2026

দিনদুপুরে তালা ভেঙে বাড়িতে চুরি, নগদ ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার উধাও

আগরতলা, ২২ সেপ্টেম্বর: দিনদুপুরে বাড়ির তালা ভেঙে নগদ প্রায় ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগরের উন্নয়ন নিয়ে প্রকল্পের বরাদ্দ, অগ্রগতি ও সময়সীমা প্রকাশের দাবি কংগ্রেসের

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর: ধর্মনগরের উন্নয়ন নিয়ে বিধায়ক জহর চক্রবর্তীর সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনের পর এবার পাল্টা সাংবাদিক সম্মেলন করল…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top