News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় করোনার সংক্রমনে বাড়ল গতি, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১৫
Image

ত্রিপুরায় করোনার সংক্রমনে বাড়ল গতি, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১৫

আগরতলা, ৭ জুলাই (হি. স.) : ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণ আবারো মারাত্মক গতি নিয়ে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় একলাফে ১৫ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। বর্তমানে সক্রিয় রোগী বেড়ে হয়েছে ৪১। কারণ, গত ২৪ ঘণ্টায় ৪ জন সুস্থও হয়েছেন। এবার পশ্চিম ত্রিপুরা জেলাকে চাপিয়ে সিপাহিজলা জেলায় সংক্রমণের প্রকোপ বেশি বলেই প্রমাণ মিলছে। 

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৪৭ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৪৫১ জনকে নিয়ে মোট ৪৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে,  রেপিড অ্যান্টিজেনে ১৫ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৩.০১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৪ জন সুস্থ হয়েছেন।

তাতে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৪১ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০০৯৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৯৯৯১৭ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৫ শতাংশ। তেমনি, সুস্থতার হার ৯৯.০৪ শতাংশ। এদিকে ০.৯১ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৪ জন, সিপাহিজলা জেলায় ৭, গোমতী জেলায় ৩ জন এবং দক্ষিণ জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি চার জেলায় কেউ করোনা আক্রান্ত হননি।

করোনার প্রকোপে মারাত্মক উর্দ্ধ গতি নতুন চিন্তাভাবনার প্রয়োজন বোধ করাচ্ছে। অবশ্য, ত্রিপুরা সরকার এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে বলে দাবি করছে। এখনই, কোন নয়া পদক্ষেপ নেওয়া হবে না বলে স্বাস্থ্য দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন।

Releated Posts

‘ছাত্রদের আওয়াজ বদল আনবেই’, প্রয়াগরাজে রাহুলের হুঙ্কার

প্রয়াগরাজ, ৮ আগস্ট : দেশের দুর্নীতিগ্রস্ত ও ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্ররা এবার সরব হয়েছে। তাদের এই আন্দোলনের…

ByBySandeep Biswas Aug 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে বিজেপির কৌশল নিয়ে জল্পনা, মথার সঙ্গে সমঝোতা নিয়ে মুখে কুলুপ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৮ আগস্ট: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 8, 2026

রেশন ব্যবস্থায় অনিয়ম ও পচা ডাল সরবরাহের অভিযোগ, খাদ্য দপ্তরের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ৮ আগস্ট: কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকারের আমলে খাদ্য ও ওষুধে ভেজাল, সরকারি সম্পদ লুট, খাদ্যসামগ্রী আত্মসাৎ…

ByByNews Desk Aug 8, 2026

প্রকৃত ভোটারের নাম বাদ না পড়ে, এসআইআর প্রক্রিয়ায় সতর্কতার আহ্বান মানিক সরকারের

আগরতলা, ৮ আগস্ট: স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনও প্রকৃত ও যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Aug 8, 2026
Scroll to Top