News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষকের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পড়ুয়াদের
Image

শিক্ষকের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পড়ুয়াদের

আগরতলা, ৬ জুলাই : পঠন-পাঠনের দাবি রাস্তায় নেমেছে পড়ুয়ারা। বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই। তাই আন্দোলনের সামিল হয়েছেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বিষয় শিক্ষক এবং প্রধান শিক্ষকের দাবিতে বুধবার কৈলাশহরের টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হয়েছে।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং বিভিন্ন বিষয়ের শিক্ষক নেই। তাই অবিলম্বে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করতে হবে। এদিন ছাত্রছাত্রীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কৈলাসহর ইরানি থানার ওসি জাহাঙ্গীর হোসেন। তিনি ছাত্র-ছাত্রীদের বোঝানোর চেষ্টা করলেও তারা বিক্ষোভ অব্যাহত রাখে।

এদিকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নেভাতে আসলে ছাত্রছাত্রীরা তাদেরকেও বাধা দেয়। পরবর্তী সময়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা শিক্ষা দপ্তরের ইনচার্জ কার্তিক দেববর্মা এবং অপর আধিকারিক আব্দুল গনি। তারা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং অতিসত্বর বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের আশ্বাস দেন। শিক্ষা দপ্তরের আধিকারিকদের আশ্বাসে দীর্ঘ সময় ধরে অবরোধ চলার পর অবরোধ মুক্ত হয় রাস্তা।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top