News Flash

  • Home
  • প্রধান খবর
  • পঞ্জাবে বিনামূল্যে মিলবে ৩০০ ইউনিট বিদ্যুৎ, সিদ্ধান্ত অনুমোদিত মন্ত্রিসভায়
Image

পঞ্জাবে বিনামূল্যে মিলবে ৩০০ ইউনিট বিদ্যুৎ, সিদ্ধান্ত অনুমোদিত মন্ত্রিসভায়

চন্ডীগড়, ৬ জুলাই (হি.স.): কথা দিয়ে কথা রাখল পঞ্জাবের ভগবন্ত মান সরকার। ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল পঞ্জাব সরকার, সেই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে মন্ত্রিসভায়। বুধবার টুইট করে এমনটাই জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। টুইটারে তিনি লেখেন, “আমরা পঞ্জাবের জনগণকে একটি বড় আশ্বাস দিয়েছিলাম যে, সরকার গঠনের সঙ্গে সঙ্গে আমরা বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ দেব। সরকারের এই সিদ্ধান্ত বুধবার মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।”

তিনি দাবি করে লেখেন, আমরা যা বলি, তা করেও দেখাই। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আরও জানান, এখন প্রতি বিলে ৬০০ ইউনিট বিদ্যুৎ মকুব করা হবে। পঞ্জাবের জনগণকে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি আমরা পূরণ করব।”

Releated Posts

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top