News Flash

  • Home
  • দেশ
  • অবিশ্রান্ত বৃষ্টিতে জলমগ্ন বাণিজ্যনগরী, কমলা সতর্কতা জারি মুম্বইয়ে
Image

অবিশ্রান্ত বৃষ্টিতে জলমগ্ন বাণিজ্যনগরী, কমলা সতর্কতা জারি মুম্বইয়ে

মুম্বই, ৬ জুলাই (হি.স.): বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই, অবিশ্রান্ত বৃষ্টি হয়েই চলেছে বাণিজ্যনগরী মুম্বইয়ে। একটানা বৃষ্টিতে মুম্বইয়ের বিভিন্ন স্থানে জমে গিয়েছে জল, জমে থাকা জলেই যাতায়াত করতে হচ্ছে মানুষজনকে। সোমবার রাত থেকে বৃষ্টি হয়েছে মুম্বই, থানে-সহ মহারাষ্ট্রের বিভিন্ন জেলায়। সেই বৃষ্টি থামেনি বুধবারও। এমতাবস্থায় আবহাওয়া দফতর মুম্বইয়ে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে।

মুম্বইয়ের সিওন এলাকা, বান্দ্রা, দাদর প্রভৃতি এলাকায় বুধবার সকাল থেকে একটানা বৃষ্টি হয়। বৃষ্টিতে কিছু এলাকায় আগে থেকেই জল জমে ছিল, বুধবারের বৃষ্টিতে জল আরও বেড়েছে। কিছু কিছু জায়গায় বাড়ির ভিতরে জল ঢুকে গিয়েছে। বৃষ্টিতে রাস্তায় জল জমে যাওয়ায় এদিন মুম্বইয়ে শ্লথ গতিতে চলাচল করে যানবাহন। থানে জেলাতেও এদিন ভারী বৃষ্টি হয়। তালাও পালি হ্রদে জলস্তর বেড়েছে।

বাণিজ্যনগরীতে আগামী ৮ জুলাই অবধি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ৭ ও ৮ জুলাই ভারী বৃষ্টি হতে পারে মুম্বইয়ে। মহারাষ্ট্রের রত্নাগিরি ও রায়গড় জেলায় অতিভারী বৃষ্টির লাল সঙ্কেত জারি করা হয়েছে। মুম্বইয়ের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন মহারাষ্ট্রজুড়ে ব্যাপক বৃষ্টিপাত হবে বলেই আশা করা হচ্ছে। কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। ঘাট এলাকায়ও ভাল বৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। মুম্বইতে ৭, ও ৮ জুলাই ভারী বৃষ্টিপাত হবে। রত্নাগিরি ও রায়গড়ের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top