News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শহীদ জওয়ানের পরিবারের সাথে দেখা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
Image

শহীদ জওয়ানের পরিবারের সাথে দেখা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই৷৷  মণিপুরে ভূমিধসে শহীদ রাজ্যের দুই বীর সৈনিকের বাড়িতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মঙ্গলবার শহীদ প্রশান্ত দেবের স্ত্রী ও সন্তানের সঙ্গে এডি নগরে তাদের বর্তমান বাড়িতে দেখা করেন৷ উল্লেখ্য চাকরির সূত্রে প্রশান্ত দেবের স্ত্রী সন্তান এডি নগরে বসবাস করেন৷ প্রশান্ত দেবের বাড়ি কল্যাণপুরের কোচপাড়া এলাকায়৷ 

প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রশান্ত দেবের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জ্ঞাপন করেন৷ তাদের সন্তানের লেখাপড়ার বিষয়েও তিনি খোঁজখবর নেন৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং দল তাদের পাশে রয়েছে বলে তিনি জানান৷ সফরকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন মণিপুরে ধসে আটকে পড়া মানুষজনকে উদ্ধার করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে রয়েছেন আমাদের রাজ্যের দুই বীর সেনা৷ এই বীর সন্তানের জন্য তিনি এবং রাজ্যবাসী গর্ববোধ করেন বলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী উল্লেখ করেন৷ বীর সেনানী ও তাদের পরিবারকে রাজ্যের জনগণ চিরকাল স্মরণ করবেন বলে তিনি জানান৷

Releated Posts

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়, শুভেচ্ছা জানালেন প্রদ্যোত

আগরতলা, ৪ মে : পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়। এই প্রেক্ষিতে বিজেপিকে শুভেচ্ছা জানালেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা…

ByByTaniya Chakraborty May 4, 2026

এক সপ্তাহ ধরে অন্ধকারে বাইল্যামুড়া, বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগে এলাকাবাসী

আগরতলা, ৪ মে: জম্পুইজলা ব্লকের চিকনছড়া ভিলেজের বাইল্যামুড়া এলাকায় প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকায়…

ByByReshmi Debnath May 4, 2026

পরাজয়ের পরও আত্মবিশ্বাস অটুট সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্তের

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে পরাজিত হলেও আত্মবিশ্বাস হারাননি বলে জানালেন সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত। ফলাফল প্রকাশের…

ByByTaniya Chakraborty May 4, 2026

ধর্মনগর উপনির্বাচনে বিজেপির এগিয়ে, জয় এখন সময়ের অপেক্ষা

আগরতলা, ৪ মে : ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বহুল প্রতীক্ষিত ভোট গণনা শুরু হয়েছে। সেই সঙ্গে বাড়ছে উত্তেজনা…

ByByTaniya Chakraborty May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top