News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চা বাগান শ্রমিকদের দাবী নিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন টি ওয়ার্কার্স ইউনিযনের
Image

চা বাগান শ্রমিকদের দাবী নিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন টি ওয়ার্কার্স ইউনিযনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই৷৷  লক্ষ্মী লুঙ্গা ও তুফানিয়া লুঙ্গা চা বাগানের অচল অবস্থা নিরাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে পশ্চিম জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন৷ ইউনিয়নের নেতা কানু ঘোষের নেতৃত্বে এক প্রতিনিধি দল মঙ্গলবার পশ্চিম জেলার জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন৷ 

সাক্ষাৎকারে তারা লক্ষ্মী লুঙ্গা ও তুফানিয়া লুঙ্গা চা বাগানের সমস্যা সম্পর্কে জেলাশাসককে অবগত করেন৷ ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃবৃন্দ জেলা শাসকের কাছে দাবী জানিয়েছেন বাগান পরিচালনার দায়িত্বে যারাই থাকুক না কেন অবিলম্বে এই অচলব্যবস্থার অবসান ঘটিয়ে শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য৷ সিট্যু নেতা কানু ঘোষ অভিযোগ করেছেন দীর্ঘকাল ধরে এই দুটি চা বাগান ভালোভাবে চলছিল৷ এই চা বাগানগুলির উপর নজর পড়েছে শাসকদলের একাংশের নেতাদের৷ এখন তারা সমবায়ের মাধ্যমে এই দুটি চা বাগান পরিচালনার জন্য চেষ্টা চালাচ্ছে৷ কিন্তু বাগানের শ্রমিকরা সমবায়ের মাধ্যমে বাগান পরিচালনা করার সম্পূর্ণ বিরোধী৷ কেননা সমবায় এসব চা বাগান পরিচালনার বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ৷ স্বাভাবিক কারণেই এই দুটি চা বাগানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন শ্রমিকরা৷ 

শাসক দলের একাংশের নেতাদের এ ধরনের কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃবৃন্দ৷ গত তিনদিন ধরে চা বাগান গুলিতে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় শ্রমিকরা জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন বলেও তারা জানান৷ এভাবে চলতে থাকলে চা বাগানের শ্রমিকরা কাজ ও খাদ্যের অভাবে অনাহারে অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হবে৷ সে কারণেই পশ্চিম জেলার জেলাশাসকের দ্বারস্থ হয়ে এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংগঠনের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top