News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যসভার সাংসদ পদে পদত্যাগ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার
Image

রাজ্যসভার সাংসদ পদে পদত্যাগ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার

আগরতলা, ৪ জুলাই (হি. স.) : রাজ্যসভার সাংসদ পদে আজ পদত্যাগ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। তিনি রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডুর হাতে পদত্যাগ পত্র তুলে দিয়েছেন। 

সম্প্রতি বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর ডা: মানিক সাহা নতুন মুখ্যমন্ত্রী হন। উপনির্বাচনে তিনি ৮-টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। তাই, তিনি রাজ্যসভার সাংসদ পদে পদত্যাগ করেছেন।

সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী ডা: সাহা লেখেন,  আজ দিল্লীতে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর নিকট রাজ্যসভার সাংসদ হিসাবে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। সাথে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে. পি. নাড্ডা এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি. এল. সন্তোষ সহ আমার দলীয় সহকর্মী ও ত্রিপুরার বিধায়কদের কাছে আমাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য সর্বদা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, রাজ্যসভার সাংসদ পদে পদত্যাগ না দেওয়ায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী এখনো বিধায়ক হিসেবে শপথ নিতে পারেননি। তাছাড়া নিয়ম অনুযায়ী, নির্বাচন সমাপ্ত হওয়ার ১৪ দিনের মধ্যেই তাঁকে বিধায়ক পদে শপথ নিতে হবে। আজ তিনি দিল্লি থেকে ফিরবেন বলে সূত্রের খবর। ফলে, দিল্লি থেকে ফিরেই দুয়েক দিনের মধ্যেই তিনি বিধায়ক পদে শপথ নেবেন বলে অনুমান করা হচ্ছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top