News Flash

  • Home
  • প্রধান খবর
  • Supreme Court :অগ্নিপথ প্রকল্পকে চ্যালেঞ্জ করে আগামী সপ্তাহে শুনানি সুপ্রিম কোর্টে
Image

Supreme Court :অগ্নিপথ প্রকল্পকে চ্যালেঞ্জ করে আগামী সপ্তাহে শুনানি সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ৪ জুলাই ( হি. স.) : অগ্নিপথ প্রকল্পকে চ্যালেঞ্জ করা আবেদনের শুনানি আগামী সপ্তাহে হতে পারে সুপ্রিম কোর্টে। বিচারপতি ইন্দিরা ব্যানার্জির অবকাশকালীন বেঞ্চের সামনে উল্লেখ করার সময় একজন আবেদনকারীর পক্ষে উপস্থিত হয়ে অ্যাডভোকেট কুমুদ লতা দাস এই পিটিশনের দ্রুত শুনানির দাবি জানান। এরপর প্রধান বিচারপতির অনুমতি পেয়ে আগামী সপ্তাহে শুনানির নির্দেশ দেন আদালত।

অগ্নিপথ প্রকল্প নিয়ে সুপ্রিম কোর্টে তিনটি পিটিশন দায়ের করা হয়েছে। একটি পিটিশন দায়ের করেছেন আইনজীবী হর্ষ অজয় সিং। আবেদনে সরকারের কাছে এই প্রকল্প পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে। আবেদনে বলা হয়েছে, সরকারি কোষাগারের বোঝা কমাতে জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করা চলবে না। চার বছর পর অবসরে যাওয়া অগ্নিবীর কোনও চাকরি ছাড়াই বিভ্রান্ত হতে পারেন।

এর আগে অগ্নিপথ প্রকল্প নিয়ে সুপ্রিম কোর্টে আরও দুটি পিটিশন দাখিল করা হয়েছে। দ্বিতীয় পিটিশনটি দাখিল করেছেন অ্যাডভোকেট মনোহর লাল শর্মা এবং তৃতীয় পিটিশনটি দাখিল করেছেন অ্যাডভোকেট বিশাল তিওয়ারি। অগ্নিপথ প্রকল্পকে চ্যালেঞ্জ করে মনোহর লাল শর্মার আবেদনে বলা হয়েছে, সংসদের অনুমোদন ছাড়াই এই প্রকল্প আনা হয়েছে।

এই ঘটনায় কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে কেভিয়েট দাখিল করেছে। কেন্দ্রীয় সরকার বলেছে, আমাদের পক্ষ না শুনে একতরফা আদেশ জারি করা উচিত নয়।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top