News Flash

Image

Assam:আগামী ৯ জুলাই অসম প্রদেশ বিজেপির পদাধিকারী সভা ডিব্ৰুগড়ে

গুয়াহাটি, ৪ জুলাই (হি.স.) : আগামী ৯ জুলাই অসম প্রদেশ বিজেপির পদাধিকারী সভা অনুষ্ঠিত হবে ডিব্ৰুগড়ে। ডিব্ৰুগড়ের হোটেল গার্ডেনটিনে অনুষ্ঠেয় সভায় থাকবেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা, দলের প্রদেশ সভাপতি ভবেশ কলিতা সহ রাজ্যের শীর্ষ পদাধিকারীগণ।

ভারতীয় জনতা পার্টির অসম প্ৰদেশের মুখপাত্র সুভাষ দত্ত এক প্রেসবার্তায় এই খবর জানিয়ে বলেন, অনুষ্ঠেয় সভায় দলের ৪০টি সাংগঠনিক জেলার সভাপতি, জেলা প্ৰভারী, সহ-প্ৰভারী এবং দলের সব প্রদেশ মোর্চার সভাপতি-সভানেত্রীরা অংশগ্রহণ করবেন। বিবৃতিতে দত্ত আরও জানান, পদাধিকারী সভাকে সাফল্যমণ্ডিত করে তুলতে ইতিমধ্যে দলের প্রদেশ উপসভাপতি অজয় কোঁওর এবং সম্পাদক বিকুল ডেকার নেতৃত্বে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কমিটি এবং ভারতীয় জনতা পাৰ্টির ডিব্ৰুগড় জেলা সমিতি ইতিমধ্যে প্রদেশ বিজেপির কার্যনির্বাহী সভার জন্য বিশেষ প্রস্তুতি শুরু করেছেন।

সুভাষ দত্ত তাঁর প্রেসবার্তায় জানান, ভারতীয় জনতা পাৰ্টির জাতীয় কাৰ্যনিবাহক সভার পর এই সভাকে অতি গুরুত্বপূৰ্ণ বলে বিবেচনা করা হচ্ছে। প্রদেশ বিজেপি বন্যা-দুর্গত জনসাধারণকে ত্রাণসামগ্রী প্রদান এবং পুনরুদ্ধার অভিযানের পাশাপাশি যে সব অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি,সে সব অঞ্চলে দলে সাংগঠনিক তৎপরতা অব্যাহত রেখেছে।

Releated Posts

আসামের বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, সবরকম সহায়তার আশ্বাস কেন্দ্রের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আসামের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে…

ByByNews Desk Jul 28, 2026

হড়পা বন্যায় ভেসে গেল সবকিছু, অসহায় আসামের পরিবারগুলির আর্তনাদ

শিবসাগর, ২৮ জুলাই (আইএএনএস): টানা প্রবল বৃষ্টির জেরে আসামের শিবসাগর জেলার খাট পাথর এলাকার নামতিয়াল দারিকাপার-সহ একাধিক গ্রামে…

ByByNews Desk Jul 28, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top