News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Deputation:চাকরিচ্যুত শিক্ষকদের ডেপুটেশন পুলিশ সুপারকে
Image

Deputation:চাকরিচ্যুত শিক্ষকদের ডেপুটেশন পুলিশ সুপারকে

আগরতলা, ৪ জুলাই৷৷  ১০৩২৩ শিক্ষকদের উপর প্রাণঘাতী আক্রমণ, বাড়িঘর ভাঙচুর, সম্পত্তি নষ্ট করার প্রতিকার চেয়ে চাকরিচ্যুত  শিক্ষকরা মঙ্গলবার পশ্চিম জেলার জেলাশাসকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন৷ চাকরিচ্যুত শিক্ষকদের ওপর প্রাণঘাতী হামলা বন্ধ করা এবং সম্পত্তি বিনষ্ট করার প্রতিবাদ জানিয়ে এবং প্রত্যেকের নিরাপত্তা জোরদার করার দাবিতে চাকুরীজত শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছেও প্রদান করা হয়েছে৷

চাকুরীচ্যুত শিক্ষক সংগঠনের নেত্রী ডালিয়া দাস এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেছেন, রাজ্যের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে শিক্ষকদের উপর হামলা ও বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে৷ নিরীহ চাকরিত শিক্ষকরা যখন দুবেলা অন্নের সংস্থান করতে পারছেন না ঠিক সেই সময়ে তাদের উপর হামলা এবং বাড়িঘরে ঢুকে সম্পদ বিনষ্ট করে দেওয়ার ঘটনা খুবই উদ্বোধক বলে তিনি উল্লেখ করেন৷ অবিলম্বে চাকরিচ্যুত শিক্ষকদের উপর হামলা বন্ধ করার দাবি জানিয়েছে সংগঠন৷এ বিষয়ে জেলা পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ দাবি করা হয়েছে৷ অবিলম্বে দুষৃকতিকারীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করারাও দাবি জানানো হয়েছে৷ রাজ্যের চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা নিরাপত্তা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন বলেও তারা অভিযোগ করেছেন৷ অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে জানিয়েছেন৷

Releated Posts

শিক্ষকের অভাব, নেই পর্যাপ্ত বেঞ্চ—দুর্বল পরিকাঠামোর প্রতিবাদে স্কুলে তালা, রাস্তায় নামল পড়ুয়ারা

কদমতলা, ২৮ জুলাই:  শিক্ষকের তীব্র সংকট, পর্যাপ্ত বেঞ্চের অভাব এবং দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল কদমতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

ছাত্রীর মৃত্যুর তদন্তে অসন্তোষ, সুবিচারের দাবিতে হাইকোর্টে পরিবার

কৈলাসহর, ২৮ জুলাই:  কৈলাসহরের ইরানি থানা এলাকায় দশম শ্রেণির ছাত্রী জুবাইদা বেগমের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Jul 28, 2026

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top