News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Nirmala Sitaraman:দুদিনের সফরসূচি নিয়ে ৪ জুলাই নাগাল্যান্ড আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা
Image

Nirmala Sitaraman:দুদিনের সফরসূচি নিয়ে ৪ জুলাই নাগাল্যান্ড আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা

কোহিমা (নাগাল্যান্ড), ৩ জুলাই (হি.স.) : দুদিনের সফরসূচি নিয়ে আগামীকাল ৪ জুলাই নাগাল্যান্ড আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ৪ এবং ৫ তারিখ কোহিমায় কৰ্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর), ব্যাংকার্স এবং বিনিয়োগকারী সম্পৰ্কিত কনক্লেভে ভাষণ দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সফরসূচি সম্পর্কে তথ্য দিতে গিয়ে নাগাল্যান্ডের ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির সিইও আলমতেমশি জামির বলেন, রাজ্যে আরও সিএসআর আকৃষ্ট করার জন্য এই কনক্লেভের আয়োজন করা হচ্ছে। জামির বলেন, নাগাল্যান্ডে ২৭ হাজার কোটি টাকার ওপর লেনদেন হলেও এটি বার্ষিক মোট লেনদেনের মধ্যে সিএসআর আকারে মাত্র .০০৬ শতাংশ পাচ্ছে।

তিনি বলেন, মুম্বাই, দিল্লি, ব্যাংককের বিভিন্ন বিনিয়োগকারী সভায় রাজ্য বিনিয়োগের জন্য অসংখ্য পিচ দেওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনওটিই উপলব্ধ করা যায়নি। তাই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নাগাল্যান্ড সফর রাজ্যে একটি বড় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। সিইও আলমতেমশি আরও বলেন, ৫০ জনের বেশি সিইও এবং শিল্পপতি এই কনক্লেভে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। তাঁর আশা, কনক্লেভের পর বিনিয়োগের অনেক সুযোগও আসবে নাগাল্যান্ডে। জামির আরও বলেন, রাজ্যে সিএসআর-এর প্রয়োজনীয়তার প্রতি লক্ষ্য রেখে এনজিও এবং তৃণমূল স্তরের মানুষজনের জন্য কোম্পানিগুলির সাথে যোগাযোগ করা সম্ভব করা দরকার।

তিনি বলেন, গত কয়েক মাস ধরে আইডিএএন প্রস্তাব এবং স্কিমগুলি সংগ্রহ করে কর্পোরেট সার্কলগুলিকে সেগুলি সরবরাহ করছে কেবল এই আশায় যে, প্রস্তাবগুলি কেবল সিএসআর গ্রহণ করা হবে এবং ব্যাংকারদের ক্রেডিট আউটরিচ প্রোগ্রামের অধীনে ঋণ হিসাবে ২০০ কোটি টাকারও বেশি প্রদান করা হবে। টিভিএস, টাটা স্টিলস, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবিএম), অ্যাক্সিস ব্যাংক এবং ফেডারেল ব্যাংক সহ প্রধান কর্পোরেটগুলি এই কনক্লেভে অংশ নিতে পারে।

এছাড়া, অয়েল ইন্ডিয়া, এনার্জি ফিনানশিয়াল কর্পোরেশন (পিএফসি) এবং নুমলিগড় রিফাইনারি সহ ১৩টি কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ ইতিমধ্যে সিএসআর আকারে নাগাল্যান্ডে যথেষ্ট বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, জানান নাগাল্যান্ডের ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির সিইও আলমতেমশি জামির।

Releated Posts

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top