News Flash

Image

Arrest:কাছাড়ের বেতুকান্দিতে নদীবাঁধ কাটার দায়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে চার

শিলচর (অসম), ৩ জুলাই (হি.স.) : বেতুকান্দিতে নদীবাঁধ কাটার দায়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। সেচ দফতরের দায়েরকৃত এফআইআরের ভিত্তিতে তদন্ত করে তাদের গ্রেফতার করেছে কাছাড় পুলিশ।

শুক্রবার রাতে পুলিশ কাবুল খান নামের একজনকে তার বাড়ি থেকে আটক করেছিল। জিজ্ঞাসাবাদে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এর পর শনিবার জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মিঠু হুসেন লস্করকে আটক করে পরবর্তীতে গ্রেফতার করে।

পুলিশের তদন্তকারী আধিকারিক জানান, কয়েকটি ভিডিও ক্লিপিঙের ভিত্তিতে প্রথমে তাদের আটক করে স্বীকারোক্তির ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার সকালে পুলিশ আরও দুজন যথাক্রমে নাজির হুসেন লস্কর ও রিপন খানকে গ্রেফতার করেছে।

এদিকে বাঁধ কাটা মামলায় প্রথম গ্রেফতারকৃত কাবুল খানের পরিবারের সদস্যরা তাকে নির্দোষ বলে দাবি করছেন। তাদের বক্তব্য, কাবুল সেদিন সেখানে মাছ ধরতে গিয়েছিল। কাটা বাঁধ দিয়ে বরাক নদীর জল হু হু করে ঢুকছে দেখে তা ভিডিও করেছিল সে।

প্রসঙ্গত বেতুকান্দি বরাক নদীর অন্যতম গুরুত্বপূর্ণ বাঁধ। ওই বাঁধ কাটার ফলে গোটা শিলচর আজ পর্যন্ত বন্যার জলে ভাসছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ইতিমধ্যে তিনবার বন্যা কবলিত শিলচর সফর করেছেন। দুদিন আগে অকুস্থল বেতুকান্দির কাটাবাঁধ এলাকা পরিদর্শন করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, যে সকল দুষ্কৃতীর কারণে শিলচরের প্রায় আড়াই লক্ষ মানুষ বুকজলে ভাসছেন, ভুগছেন খাদ্য ও পানীয় জলের সংকটে, সেই সব অপরাধীদের কোনও অবস্থায় রেহাই দেওয়া হবে না। এছাড়া এর আগে ঘটনার পরিপ্রেক্ষিতে জেলাশাসক কীর্তি জল্লির নির্দেশে এফআইআর দায়ের করা হয়েছিল।

Releated Posts

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাং আসনে বিজেপির দখল বজায়, জয়ী দাওচিয়ের আই. ইমচেন

কোহিমা, ৪ মে: নাগাল্যান্ডের কোরিডাং বিধানসভা আসনের উপনির্বাচনে জয় ধরে রাখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শাসক পিপলস ডেমোক্রেটিক…

ByByNews Desk May 4, 2026

অসমে এনডিএ-র ‘ঐতিহাসিক জনাদেশ’ আসছে: বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়া

গুয়াহাটি, ৪ মে (আইএএনএস): অসমে এনডিএ জোটের ফলাফলকে “ঐতিহাসিক জনাদেশ” বলে উল্লেখ করে রাজ্য বিজেপি সভাপতি ও লোকসভা…

ByByNews Desk May 4, 2026

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top