News Flash

Image

Radharaman Goswami:বারইগ্রামে রাধারমণ গোস্বামী জিউর তি‌রোধান উৎসব সম্পন্ন

বারইগ্রাম (অসম), ৩ জুলাই (হি.স.) : দ‌ধিভাণ্ড ভঞ্জন, নগর প‌রিক্রমা সহ মোহান্ত বিদা‌য়ের ম‌ধ্য দি‌য়ে আজ রবিবার করিমগঞ্জ জেলার অন্তর্গত বারইগ্রামেি অবস্থিত ঐতিহ্যমণ্ডিত আশ্রমে ১০৮ প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর ৫২-তম তিরোধান তিথি উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। শ্রীশ্রী গোপাল জিউ, শ্রীশ্রী রাধাবিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্র‌মে আ‌য়ো‌জিত তিরোধান তিথি উপলক্ষ্যে এবার চ‌লমান বন্যা র দরুন সং‌ক্ষিপ্ত প‌রিস‌রে নির্ধা‌রিত কার্যসূচিতে পা‌লিত হয়েছে।

গত শুক্রবার শুভ অধিবা‌সের ম‌ধ্য দি‌য়ে সূচনা হয় তিরোধান তিথি উৎসবের। পরের দিন শনিবার দিনব্যানপী বি‌বিধ সনাত‌নি মাঙ্গ‌লিক কার্যসূচি মাধ্যমে প্রভুপাদের তিরোধান ‌তি‌থি পালন করা হয়। আজ রবিবার প্রভাতে বিগ্রহ নিয়ে নগর পরিক্রমা ‌শেষে দ‌ধিভাণ্ড ভঞ্জন ও মোহান্ত বিদা‌য়ের ম‌ধ্য দি‌য়ে তিন দিবসীয় মহ‌তি উৎসবের সমা‌প্তি ঘোষণা করা হয়।

আশ্রম কমিটির সম্পাদক তরুণ চৌধুরী বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের কার‌ণে উৎসবে এবার ভক্ত সমাগম কম হবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু তার পরও প্রায় ১৫ হাজারের মতো ভক্ত সমাগম হ‌য়ে‌ছে। এবারের উৎসবে ভারতের বি‌ভিন্ন রা‌জ্য সহ বাংলদেশের বৈষ্ণবরাও অংশগ্রহণ করেছেন।

Releated Posts

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top