News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • NDRF:অরুণাচল প্ৰদেশে বন্যার জলে নিখোঁজ দুই বালকের উদ্ধার অভিযান বন্ধ করল এনডিআরএফ
Image

NDRF:অরুণাচল প্ৰদেশে বন্যার জলে নিখোঁজ দুই বালকের উদ্ধার অভিযান বন্ধ করল এনডিআরএফ

ইটানগর (অসম), ৩ জুলাই (হি.স.) : অরুণাচল প্ৰদেশে বন্যার জলে নিখোঁজ দুই বালকের উদ্ধার অভিযান পাঁচদিনের মাথায় বন্ধ করে দিয়েছে এনডিআরএফ।

গত ২৮ জুন পাপুমপারে জেলার হুতো গ্রামে হড়কাবানের মুখে পড়ে দুই বালক। তাদের উদ্ধার করতে সেদিন থেকেই এসডিআরএফ এবং এনডিআরএফ ব্যাপক অভিযান চালানো শুরু করে। কিন্তু পাঁচদিন অতিক্রান্ত হয়ে গেলেও উদ্ধারকারী দল দুই বালকের সন্ধান পায়নি। তাই আজ বিকেল ৪.৩০ মিনিট থেকে তাঁরা উদ্ধার অভিযান বন্ধ করে দিয়েছেন।

প্রসঙ্গত, গত ২৮ জুন হুতো পঞ্চায়তের অন্তৰ্গত হোলোঙি নদীতে নয়জন ভেসে গিয়েছিলেন। তাদের মধ্যে পাঁচজনকে স্থানীয় জনসাধারণ উদ্ধার করলেও দুই বালক সহ চারজন নিখোঁজ হয়ে যান। পাপুমপারে জেলা দুৰ্যোগ ব্যবস্থাপনা, এনডিআরএফ এবং এসডিআসএফ-এর দল তৎক্ষণাৎ তালাশি অভিযান চালিয়ে একজনকে মৃতাবস্থায় এবং আরেকজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছিল। তবে দুই নাবালক নিখোঁজ ছিল। পাঁচদিন অতিক্রম করলে উদ্ধারকারী দল আজ বিকেলে তাঁদের অভিযান বন্ধ করে দেয়। এই খবর জানিয়েছেন রাজ্য দুৰ্যোগ ব্যবস্থপনা বিভাগের আধিকারিক।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top